আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Home Loan Interest Rates India: ফ্ল্যাট বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন? সিদ্ধান্তের আগে জেনে নিন কোন ব্যাংক কত হোম লোন সুদ

Published on: January 8, 2026
Home Loan Interest Rates India

Home Loan Interest Rates India: নিজের বাড়ির বা ফ্ল্যাট কেনার স্বপ্ন কমবেশি সকলের মনেই থাকে। তবে বর্তমান সময়ে লাগাতার মূল্য বৃদ্ধি নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি এবং শহরাঞ্চলের জমির অস্বাভাবিক মূল্য সেই স্বপ্ন বাস্তবায়ন মধ্যবিত্তের কাছে আরো কঠিন করে তুলেছে। পছন্দের ফ্ল্যাট বা বাড়ি মিললেও তখন শুরু হয় আর এক দুশ্চিন্তা কোথাও থেকে হোম লোন নিলে ইএমআই তুলনামূলক কম হবে এবং দীর্ঘ মেয়াদে আর্থিক চাপ কম পড়বে।

ভারতীয় সমাজে বাড়ি কেনা কে এখনো আর্থিক স্থিতিশীলতা ও সাফল্যের অন্যতম মানদন্ড হিসেবে ধরা হয়। সেই কারণেই ক্যারিয়ারের শুরুর দিকে বহু তরুণ তরুণী কিংবা নব দম্পতি হোম লোন নেওয়ার সিদ্ধান্ত নেন। একাধিক নন ব্যাংকিং আর্থিক সংস্থা হোম লোন পরিষেবা দিচ্ছে।। ফলে ঋণ পাওয়া তুলনা মূলক সহজ হলেও সঠিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বেছে নেওয়া এই হয়ে উঠেছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

হোম লোনের সুদের হার নির্ভর করে একাধিক বিষয়ের উপর। আবেদন কারীর CIBIL স্কোর, ঋণের পরিমাণ, ঋণের মেয়াদ বা তিনি ওর এবং রিজার্ভ ব্যাংকের রেপো রেট এসব কিছু মিলিয়ে চূড়ান্ত সুদের হার নির্ধারিত হয়। অনেক ক্ষেত্রেই মাত্র ০.১ শতাংশ সুদের পার্থক্য দীর্ঘ কুড়ি ও ২৫ বছরের লোনে ইএমআই এর অংকে বড় প্রভাব ফেলতে পারে। ও তাই লোন নেওয়ার আগে বিভিন্ন ব্যাংকের সুদের হার তুলনা করা অত্যন্ত জরুরি।

একটি অনলাইন এগ্রিগেটর সংস্থা ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের কয়েকটি প্রথম সারির ব্যাংক ও হাউজিং ফিনান্স সংস্থার বেশি হোম লোন সুদের হার শুরু হচ্ছে বিভিন্ন স্তর থেকে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোনের সুদ শুরু করছে ৭.১০ শতাংশ থেকে। কানাড়া ব্যাংকের এই হার ৭.১৫ শতাংশ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোম লোন দিচ্ছে ৭.২০ শতাংশ সুদে। দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার শুরু ৭.২৫ শতাংশ থেকে। পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকে সুদের হার ৭.৩০ শতাংশ।

বেসরকারি ব্যাংক গুলির মধ্যে HDFC ব্যাংক এবং ফেডারেল ব্যাংকে হোম লোনের সুদ শুরু হচ্ছে ৭.৯ ০ শতাংশ থেকে। ICICI ব্যাংকের সুদের হার ৭.৬৫ শতাংশ। কোটাক মাহিন্দ্রা ব্যাংক তুলনামূলকভাবে কম, যেখানে হোম লোনের সুদের শুরু ৭.০৭ শতাংশ থেকে। অ্যাক্সিস ব্যাংকে এই হার তুলনামূলক বেশি, শুরু ৮.২৫ শতাংশ থেকে।

আরও পড়ুন: গ্রাজুয়েট ও অবসরপ্রাপ্ত অফিসারদের জন্য সরাসরি ইন্টারভিউ ভিত্তিক চাকরির সুযোগ

ব্যাংকের পাশাপাশি একাধিক হাউজিং ফিনান্স সংস্থা আকর্ষণীয় হোম লোন অফার দিচ্ছে। বাজাজ হাউজিং ফিনান্স সুদের হার শুরু ৭.১৫ শতাংশ থেকে। PNB হাউজিং ফিনান্সে ৭.২০ শতাংশ এবং LIC হাউজিং ফিনান্সে ৭.১৫ শতাংশ থেকে হোম লোন পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, হোম লোন নেওয়ার আগে শুধু সুদের হার দেখলেই চলবে না। প্রসেসিং ফি,প্রি পেমেন্ট বা ফ্ফোরক্লোজার চার্জ, ফ্লোটিং সুদের ক্ষেত্রে ভবিষ্যতে সুদের হার বাড়ার সম্ভাবনা সব দিক খতিয়ে দেখা জরুরী। সঠিক পরিকল্পনা তুলনা এবং আর্থিক হিসেব করলে বাড়ির স্বপ্ন বাস্তবায়ন কিছুটা হলেও সহজ হতে পারে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment