আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Murshidabad District Health Recruitment 2026: মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী

Published on: January 13, 2026
Murshidabad District Health Recruitment 2026

Murshidabad District Health Recruitment 2026: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা স্বাস্থ্য পরিষেবা কে আরো মজবুত ও কার্যকর করতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। সম্প্রতি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ এর তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চিকিৎসা ও স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান করা হচ্ছে।

এই নিয়োগ সম্পন্ন ভাবে চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তি কার্যকর থাকবে। তবে কাজের মান ও প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময় চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করতে আগ্রহী এবং সংশ্লিষ্ট যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

এই নিয়োগ প্রক্রিয়া একাধিক পদ অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পদ হলো-

  • অফথালমিক অ্যাসিস্ট্যান্ট(১টি)

এই পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। চোখের বিভিন্ন পরীক্ষার চিকিৎসায় সহায়তা এবং রোগীদের প্রাথমিক পরিসেবার দায়িত্ব পালন করতে হবে। নির্বাচিত প্রার্থী মাসিক ১৮ হাজার টাকা বেতন পাবেন।

  • ডেন্টাল সার্জেন (১টি)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি ডিগ্রি থাকতে হবে। দাঁত ও মুখগহ্বর সংক্রান্ত চিকিৎসা পরীক্ষা ও পরামর্শ দেওয়ার দায়িত্ব থাকবে। এই পদে মাসিক পারিশ্রমিক ৪২ হাজার টাকা।

  • ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট (১টি)

ডেন্টাল সার্জনের সহকারী হিসেবে কাজ করতে হবে এই পদে। ন্যূনতম মাধ্যমিক পাস এবং ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থী মাসিক ১০ হাজার টাকা বেতন পাবেন।

  • স্টাফ নার্স (২১টি)

সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে স্টাফ নার্স পদে জিএনএম বা বিএসসি নার্সিং ডিগ্রি থাকা আবশ্যক। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের রোগীর দেখভাল চিকিৎসায় সহায়তা এবং জরুরি পরিষেবার দায়িত্ব পালন করতে হবে। এই পদে মাসিক বেতন ২৫ হাজার টাকা।

  • মেডিকেল অফিসার (৪টি)

এই পদে আবেদন করতে হলে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে। রোগ নির্ণয় চিকিৎসা প্রদান ও স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব থাকবে। এই পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন।

বিষয়বিস্তারিত
নিয়োগকারী সংস্থাজেলা স্বাস্থ্য দপ্তর, মুর্শিদাবাদ
নিয়োগের ধরনচুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ১ বছর (বর্ধিত হতে পারে)
মোট পদ২৮টি
অফথালমিক অ্যাসিস্ট্যান্ট১টি – বেতন ₹১৮,০০০
ডেন্টাল সার্জেন১টি – বেতন ₹৪২,০০০
ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট১টি – বেতন ₹১০,০০০
স্টাফ নার্স২১টি – বেতন ₹২৫,০০০
মেডিকেল অফিসার৪টি – বেতন ₹৬০,০০০
আবেদন পদ্ধতিঅনলাইন / অফলাইন (বিজ্ঞপ্তি অনুযায়ী)
নির্বাচন পদ্ধতিইন্টারভিউ / নথি যাচাই
শেষ তারিখ২৮ জানুয়ারি ২০২৬
কাজের স্থানমুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র

এছাড়াও আরো কিছু স্বাস্থ্য ও কারিগরি পদে নিয়োগ করা হতে পারে। সেগুলির বিস্তারিত তথ্য জানতে হলে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া জরুরী।

কিভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের মুর্শিদাবাদ জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। সেখানে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে। অনলাইনে অথবা অফলাইনে আবেদন সংক্রান্ত নির্দেশাবলী বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: আলিপুরদুয়ার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ নতুন সুযোগ, কিভাবে করবেন আবেদন?

আবেদনের শেষ তারিখ

এই নিয়োগে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮শে জানুয়ারি ২০২৬। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না। তার সময় থাকতেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা এবং প্রয়োজন অনুযায়ী ইন্টারভিউ বা নথি যাচাই এর মাধ্যমে নির্বাচন করা হতে পারে। নির্বাচিত প্রার্থীদের জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কাজ করতে হবে।

সার্বিকভাবে বলা যায়, স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরের এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করা উচিত।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.murshidabad.gov.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment