আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Alipurduar Primary Head Teacher Recruitment 2026: আলিপুরদুয়ার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ নতুন সুযোগ, কিভাবে করবেন আবেদন?

Published on: January 12, 2026
Alipurduar Primary Head Teacher Recruitment 2026

Alipurduar Primary Head Teacher Recruitment 2026: আলিপুরদুয়ার উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে সুখবর। সম্প্রতি জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদ পরিষ্কার ভাবে জানিয়েছে যে, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে পুনরায় স্কুল চালানোর মূল দায়িত্বে থাকা প্রধান শিক্ষক পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষা জগতটি একটি খবরকে ইতিবাচক ভাবে নিচ্ছে, কারণ এসব নিয়োগ স্থানীয় শিক্ষা পরিস্থিতিকে আরো শক্তিশালী করবে।

আজ সকাল থেকে জেলাগুলো এই খবরটি শিক্ষা সচেতন মানুষ ও চাকরি প্রার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে এই পদে নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন অনেকে এবং এবার সুযোগ এসেছে তা পূরণ করার জন্য।

আবেদন প্রক্রিয়া

৫ই জানুয়ারি ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন করতে হবে ২০ জানুয়ারি ২০২৬ এর তারিখের মধ্যে। নিয়োগ কি অফলাইন পদ্ধতিতে করা হবে এবং আবেদনপত্র সংশ্লিষ্ট ডিপিএসসি কার্যালয় জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী শিক্ষককে অবশ্যই বর্তমানে কর্মরত অবস্থায় থাকা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হতে হবে। প্রধান শিক্ষক হিসেবে যোগ্যতার জন্য অন্তত পাঁচ বছরের প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে একুশে জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারির মধ্যে। এরপর সংশ্লিষ্ট সার্কেলে আবেদনকারীদের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের কার্যক্রম শুরু করা হবে।

বিষয়বিস্তারিত তথ্য
জেলাআলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ
নিয়োগকারী সংস্থাজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ (DPSC)
পদের নামপ্রধান শিক্ষক (Primary Head Teacher)
মোট শূন্যপদ১১২টি
আবেদন শুরুর তারিখ৫ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ২০ জানুয়ারি ২০২৬
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদন জমার স্থানসংশ্লিষ্ট DPSC কার্যালয়
শিক্ষাগত যোগ্যতাবর্তমানে কর্মরত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক
অভিজ্ঞতান্যূনতম ৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা
খসড়া তালিকা প্রকাশ২১–৩০ জানুয়ারি ২০২৬
নিয়োগ সম্পন্ন হওয়ার সম্ভাব্য সময়ফেব্রুয়ারি ২০২৬
জেলার মোট প্রাথমিক বিদ্যালয়প্রায় ৮৩৮টি
শিক্ষার্থীর সংখ্যাপ্রায় ৮৫,০০০
পূর্বে নিয়োগ (২০২৫)প্রায় ৫৫০ জন

জেলা পরিস্থিতি ও প্রেক্ষাপট

আলিপুরদুয়ার জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় এর সংখ্যা প্রায় ৮৩৮টি যেখানে প্রায় ৮৫ হাজার ছাত্রছাত্রী শিক্ষা নিচ্ছে। এগুলোর মধ্যে অনেকগুলো বিদ্যালয় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই পরিচালিত হচ্ছিল পড়াশনা এবং বিভিন্ন শিক্ষা সম্পর্কিত কার্যক্রম। নতুন নিয়োগ কার্যক্রম সেই শূন্যতা পূরণের সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

শূন্যপদ

গত বছর প্রায় ৫৫০ জন প্রধান শিক্ষক নিয়োগ পেয়েছিলেন এবং ইতি বিদ্যালয় গুলোর প্রশাসনিক ও শিক্ষাগত অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছিল। এবার আরও ১১২ জন প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে এবং ফেব্রুয়ারির মধ্যে তা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মকর্তাদের বক্তব্য

ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন জানান, “অনেকগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন সময় ধরে প্রধান শিক্ষক হীন ছিল। এবার যখন নতুন প্রধান শিক্ষক এসেছেন, বিদ্যালয়গুলোর পঠন- পাঠন প্রশাসনিক স্তর পরিকাঠামো এবং অন্যান্য কার্যক্রমে যথাযথ পরিবর্তন আসবে। তিনি আরো বলেন,” শিক্ষার মান উন্নত করার জন্য প্রশাসনিক সহায়তায় আমরা প্রতিটি বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছি।”

শিক্ষকদের দৃষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনা

স্থানীয় শিক্ষকরা এই নিয়োগ বিজ্ঞপ্তি কে অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছেন। অনেকে মনে করেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকদের ঘাটতি থাকায় বিদ্যালয়ের শৃঙ্খলা পাঠ্য অভ্যাস এবং প্রশাসনিক কার্যক্রম ঠিকমত ছিল না । নতুন নিয়োগ তাদের অনুপ্রাণিত করেছে যাতে তারা আরও সম রূপে শিক্ষা সেবায় মনোনিবেশ করতে পারে।

আরও পড়ুন: ন্যালকোতে(NALCO) গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি নিয়োগ, আবেদন শুরু জানুয়ারি থেকে

বহু অভিভাবক ও স্থানীয় সমাজ ও ভাষ্য দিচ্ছে নতুন প্রধান শিক্ষক আসলে বিদ্যালয়ের পরিবেশ আর ও শিশু বান্ধব ও কার্যকর হবে। তারা আশা করছে, মিড ডে মিল, পাঠদান, পরীক্ষা-নিরীক্ষা এবং শিক্ষার অন্যান্য উপাদান উন্নয়নশীল হতে চলেছে।

আলিপুরদুয়ার জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ নতুন এক অধ্যায়ের সূচনা। শিক্ষার্থীদের ভালো শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের প্রশাসনিক ভারসাম্য রেখে পড়াশোনার মান উন্নত করার জন্য এটি বড় ভূমিকা রাখবে। আবেদন কর্তারা এই সুযোগের প্রতি খুব উৎসাহী, এবং কর্মকর্তারা আশা করছেন দ্রুত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Central Bank of India SO Recruitment 2026

Central Bank of India SO Recruitment 2026: ৩৫০টি স্পেশালিস্ট অফিসার পদে অনলাইন আবেদন চলছে। যোগ্যতা, বেতন ও নির্বাচন প্রক্রিয়া জানুন।

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে নতুন চাকরির সুযোগ | একাধিক শূন্য পদে সরাসরি নিয়োগ | আবেদন শেষ ফেব্রুয়ারি ২৮ তারিখে

AAI Consultant Recruitment 2026

AAI Consultant Recruitment 2026: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে পরামর্শদাতা নিয়োগের সুযোগ, মাসিক বেতন সর্বোচ্চ ১,৫০,০০০

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

Leave a Comment