Desk Exercises: দীর্ঘক্ষণ বসে কাজ? এই ৫টি ডেস্ক এক্সারসাইজ রাখবে আপনাকে ফিটবর্তমান ব্যস্ত কর্মজীবনে দীর্ঘ সময় দেশকে বসে কাজ করা প্রায় অসম্ভাবী। কিন্তু এই অভ্যাস ধীরে ধীরে শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। ঘাড়, কাঁধ এবং পিঠব্যথা তো হয়, তার সঙ্গে সঙ্গে মানসিক চাপও বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন দিনের অল্প সময় বের করে কিছু সহজ দেকস এক্সারসাইজ করলে এই সমস্যা গুলো অনেকটাই কমানো সম্ভব।
অফিসের কাজের মাঝে ছোট ছোট বিরতি নেওয়া অত্যন্ত জরুরী। গবেষণা বলছে পথিক ঘণ্টা কাজ করার পর পাঁচ থেকে দশ মিনিট বিরতি নিয়ে শরীর নাড়াচাড়া করলে ক্লান্তি কমে এবং শরীর সতেজ থাকে। শুধু তাই নয় এই ধরনের ছোট ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় দেশের জরতা কমায় এবং মন ভালো রাখতেও সাহায্য করে।
দেশকে বসেই করা যায় এমন কিছু সহজ ব্যায়াম রয়েছে যেগুলি করতে গিয়ে বিশেষ কোনো যন্ত্রপাতি লাগেনা। যেমন নেক স্ট্রেচ বা ঘাড়ের ব্যায়াম। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ঘাড় শক্ত হয়ে যায়। তাই ধীরে ধীরে মাথার ডান বামে বা সামনে – পেছনে নাড়ানো ঘাড়ের চাপ কমাতে সাহায্য করে।
এরপর রয়েছে সোল্ডার রোল বা কাঁধ ঘোরানো। কাজকে সামনে থেকে পেছনে এবং পেছনে থেকে সামনে ঘোরালে টেনশন কমে যায়। এই ব্যায়াম রক্ত চলাচল বাড়ায় এবং শরীরকে রিলাক্স করে।
চেয়ারে বসে করা যায় চেয়ার টুইস্ট। এতে মেরুদন্ড নমনীয় থাকে এবং পিঠের ব্যথা কমে। চেয়ারে বসে ধীরে ধীরে শরীরকে একদিকে ঘোরানো কয়েক সেকেন্ড ধরে রাখুন তারপর অন্যদিকে করুন। এটি মেরুদন্ডের স্টিফনেশ কমাতে সাহায্য করে।
আরেকটি সহজ ব্যায়াম হলো সিটেড লেগ এক্সটেনশন। চেয়ারে বসে একটি পা সোজা করে তুলে কয়েক সেকেন্ড ধরে রাখুন তারপর নামান। এতে পায়ের পেশী সক্রিয় থাকে এবং দীর্ঘক্ষণ বসে থাকার ক্ষতি কমায়।
আরও পড়ুন: ধূমপানের বিষাক্ত ছায়া স্মৃতি শক্তি ও মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর নীরব হুমকি
চাইলে দেখতে বসে চেয়ার যোগা করা যায়। যেমন হাত মাথার উপর তুলে স্ট্রেচ করা বা শরীর হালকা ঘোরানো। এটা শরীরের সঙ্গে সঙ্গে মনও হালকা হয়ে যায় এবং স্ট্রেস কমে।
বিশেষজ্ঞরা আরো বলছেন, দিনে কয়েক মিনিটের এই ছোট ছোট ব্যায়াম শুধু শরীরের জন্য নয় মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। অল্প সময়ের শারীরিক নড়াচড়া মনোযোগ বাড়ায় হাতের দক্ষতা উন্নত করে এবং সারাদিন এনার্জি ধরে রাখতে সাহায্য করে।
সব মিলিয়ে, ব্যস্ততার মাঝেও নিজের শরীর ও মনের যত্ন নেওয়া খুব জরুরী প্রতিদিনের রুটিন কয়েকটি সহজ ডেস্ক এক্সারসাইজ যোগ করলে আপনি সহজেই ট্রেসমুক্ত এবং সতেজও সুস্থ থাকতে পারবেন।











