আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Arijit Singh Spotted in Jungle at Night: ২০ লক্ষ টাকার গায়ক জঙ্গলে! নিরাপত্তাহীন ঘুরলেন অরিজিৎ, ছবি তুললেন স্থানীয়দের সঙ্গে

Published on: June 26, 2025
Arijit Singh Spotted in Jungle at Night

Arijit Singh Spotted in Jungle at Night: জঙ্গলে অরিজিৎ সিং! প্রতি গানে ২০ লক্ষ টাকা নেওয়ার গায়ককে রাতের অন্ধকারে দেখা গেল আউশ গ্রামে, চোখ কপালে স্থানীয়দের

নিরাপত্তা ছাড়াই জঙ্গলে ঘুরলেন দেশের সেরা গায়ক, ছবি তুলেন সাধারণ মানুষদের সঙ্গে, সামনে এলো শুটিং লোকেশান খোঁজার গল্প।

মঞ্চ কাঁপানো মাটির মানুষ:

বিশ্ব সংগীতের মঞ্চে এক অদ্বিতীয় নাম অরিজিৎ সিং। তার প্রতিটি গান মানে কোটি মানুষের হৃদয় ছোঁয়া। আজকের দিনে তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে গেছে যে ,এক একটি কনসার্টের জন্য সংগঠকরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেও রাজি। এমন কি শোনা যায়, প্রতিটি গানের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তিনি তবে এত বড় তারকা হয়েও নিজের সহজ সরল জীবন যাপনের জন্য পরিচিত অরিজিৎ বরাবরই প্রমাণ করেছেন তিনি আসলে মাটির মানুষ।

এমনই এক অনন্য মুহূর্তে শান্তি থাকলেও পূর্ব বর্ধমানের আউসগ্রাম ।মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকায় মৌখিরা জমিদার বাড়ির কাছে দেখা গেল একদল মানুষকে। প্রথমে কেউ বুঝতে পারেননি, তাদের মধ্যে রয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং।গাড়ি থেকে নেমে তিনি সরাসরি পা রাখলেন জঙ্গলের পথেই।সঙ্গে ছিল ওই কিছু সঙ্গী, তবে কোন নিরাপত্তারক্ষীর চিহ্নমাত্র ছিল না।

আরও পড়ুন: ফের বিতর্কের চর্চায় কুণাল ঘোষ। ‘দেবকে নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন তাঁরই দলের নেতা!

কোন নিরাপত্তা ছাড়াই জঙ্গলে হাঁটলেন অরিজিৎ সিং:

খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে ছুটে আসেন।অরিজিৎ কে সামনে দেখে প্রথমে চমকে গেলেও, পর মুহূর্তেই তার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করিনি কেউ। তিনিও হাসিমুখে সকলের সঙ্গে কুশল বিনিময় করে ছবি তোলেন এবং মাটির মানুষের মতই সবার সঙ্গে মিশে যান ।এমনকি কেউ কেউ বলছেন “এত বড় সেলিব্রিটি এভাবে নির্ভয়ে ঘুরছেন ভাবাই যায় না”।

রাজবাড়ী থেকে হৃদয়ে:

জানা গিয়েছে, মুর্শিদাবাদে জিয়াগঞ্জ এর বাসিন্দা অরিজিৎ সম্প্রতি একটি নতুন ছবির কাজে ব্যস্ত। সেই ছবির জন্য উপযুক্ত লোকেশন খুঁজতেই তিনি বেছে নিয়েছেন ইলামবাজার, আউসগ্রাম ও সংলগ্ন অঞ্চল গুলি। আউশ ক্রমিক জঙ্গল ঘেরা অঞ্চল তার নজর কাড়ে।এদিন তিনি ঘুরে দেখেন কালিকাপুর রাজবাড়ী যা ঐতিহ্য ও প্রকৃতির মেলবন্ধনে ভরপুর। শোনা যাচ্ছে রাজবাড়ী ও তার আশেপাশের অঞ্চলকে সিনেমার লোকেশান হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

এই সফরের সময় তার ব্যবহারে মুগ্ধ স্থানীয়রা বলেন,”এত বড় মাপের শিল্পী, অথচ বিন্দুমাত্র অহংকার নেই এমন ব্যবহার আজকাল কজনের মধ্যে দেখা যায়” একজন কৃষিজীবী বলেন,” ছেলেটা তো একদম পাশের বাড়ির মত দেখলেই মন ভালো হয়ে যায়”।

অরিজিৎ সিংয়ের এই আঁচমকা সফর এবং মানুষের সঙ্গে তার সরল মেলামেশা আবারো প্রমাণ করল তারকা খ্যাতি থাকলেও মাটির কাছাকাছি থাকাটাই তার সবচেয়ে বড় পরিচয় । জনপ্রিয়তা চূড়ায় থেকেও যে একজন সাধারন মানুষের মতো জীবন কাটানো সম্ভব সেটা যেন বলে গেলেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment