আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Bank Holiday August 2025: আগস্ট ২০২৫ শেষ সপ্তাহে ব্যাংক ছুটি, কোথায় কখন বন্ধ থাকবে পরিষেবা

Published on: August 26, 2025
Bank Holiday August 2025

Bank Holiday August 2025: চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দিনে ব্যাংক পরিষেবা আংশিকভাবে বন্ধ(Bank Holiday) থাকতে চলেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসের শেষ সপ্তাহে একাধিক রাজ্যে ৩ টি দিন ব্যাংকের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির মধ্যে রয়েছে ২৫ আগস্ট, ২৭শে আগস্ট এবং ২৮শে আগস্ট ২০২৫। যদিও এই ছুটি সর্বভারতীয় নয়, কিন্তু নির্দিষ্ট অঞ্চলের ভিত্তিতেই ব্যাংক বন্ধ থাকবে। ফলে দেশের অন্য অংশে স্বাভাবিকভাবেই ব্যাংকিং কার্যক্রম চলবে।

২৫ আগস্ট (সোমবার)

এ দিনে আসামের গুয়াহাটিতে ব্যাংক বন্ধ থাকবে। স্থানীয় উৎসব ও আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত শ্রীমন্ত শংকরদেবের প্রয়াণ দিবস উপলক্ষে ব্যাংক ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তরপূর্ব ভারতের এই গুরুত্বপূর্ণ দিনের সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকেই পরিষেবা বন্ধ থাকবে।

২৭শে আগস্ট ২০২৫ (বুধবার)

এই দিনে দেশের বিভিন্ন বড় শহরে ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নাগপুর, পানাজি, বিজয়ওয়াড়া। মূলত উৎসব উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে এই উৎসব অত্যন্ত ভাবে পালিত হয়। ফলে স্থানীয় মানুষদের সুবিধার্থে ছুটির তালিকায় এই দিন ব্যাংক বন্ধ রাখা হয়েছে।

২৮শে আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার)

আগামী দিন অর্থাৎ ২৮শে আগস্ট ভুবনেশ্বর ও পানাজিতে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। কারণ কিছু অঞ্চলের পরের দিনও Ganesh Chaturthi পালিত হয়। সেই কারণে টানা ২ দিন আলাদা রাজ্য ব্যাংকিং পরিষেবা আংশিকভাবে স্থগিত থাকবে।

গ্রাহকরা কিভাবে পাবেন পরিষেবা

ব্যাংক বন্ধ থাকলেও চিন্তার কিছু নেই। আধুনিক ডিজিটাল পরিষেবার যুগে গ্রাহকেরা Netbanking, Mobile Banking, UPI, ATM এর মাধ্যমে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে লেনদেন করতে পারবেন। টাকা স্থানান্তর ব্যালেন্স, চেক বা অনলাইন বিল পেমেন্ট এর মত বেশিরভাগ পরিষেবা এই প্লাটফর্ম গুলির মাধ্যমিক সচল থাকবে। তবে মনে রাখা জরুরী যে ব্যাংক ছুটির দিন চেক ক্লিয়ারিং, RTGS, NEFTএর মত গুরুত্বপূর্ণ পরিসেবা, যেগুলি Negotiable Instrument Act দ্বারা নিয়ন্ত্রিত সেগুলি কার্যকর হবে না। ফলে যাদের বড় লেনদেন করার পরিকল্পনা রয়েছে তাদের উচিত নির্দিষ্ট দিনগুলির আগে বা পরে লেনদেন সম্পন্ন করা।

আরও পড়ুন: পুরুলিয়ার দুই কিশোরের Shuddha Swaad Thekua Success Story: দেশীয় Thekua নিয়ে কোটি টাকার ব্র্যান্ড

যেহেতু এই ছুটি গুলি আঞ্চলিক উৎসব বা সংস্কৃতি কারণে ঘোষণা করা হয়েছে, তাই এগুলি সর্বভারতীয় ছুটির নয়। অর্থাৎ দিল্লি, কলকাতা ,পাটনা বা অন্যান্য অনেক রাজ্যে এই দিনগুলিতে ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যের মানুষদের জন্য ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।

অগাস্টের শেষ সপ্তাহের টানা তিন দিন আঞ্চলিকভাবে Bank Holiday ঘোষনা করাই সংশ্লিষ্ট রাজ্যের মানুষের আগে ভাগে প্রয়োজনীয় ব্যাংকিং কাজ সেরে নেওয়া উচিত। ডিজিটাল প্লাটফর্ম যেমন Net banking, Mobile Banking, UPI, ATM সর্বদা সক্রিয় থাকলেও ,প্রচলিত ব্যাংক পরিষেবা নির্দিষ্ট দিনগুলিতে বন্ধ থাকবে। তাই আগে থেকে পরিকল্পনা করলে সমস্যার মুখোমুখি হতে হবে না।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Rabindra Bharati University Recruitment 2026

Rabindra Bharati University Recruitment 2026: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে রিসোর্স পার্সেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি

Jadavpur University Internship

Jadavpur University Internship: যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ ২০২৬ | মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড

IRCON Works Engineer Recruitment 2026

IRCON Works Engineer Recruitment 2026: ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে ১৩ জন ওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ, চুক্তিভিত্তিক সুযোগ

Birbhum Swachh Bharat Mission Recruitment 2026

Birbhum Swachh Bharat Mission Recruitment 2026: বীরভূমের স্বচ্ছ ভারত মিশনের জন্য বড় চাকরির সুযোগ অ্যাসিস্ট্যান্ট জেলা কো-অর্ডিনেটর পদে নিয়োগ শুরু

Bankura District Health Recruitment 2026

Bankura District Health Recruitment 2026: বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ৫৯ টি পদে কর্মী নিয়োগের সুযোগ

Digital India Corporation Recruitment 2026

Digital India Corporation Recruitment 2026: সোশ্যাল মিডিয়া ম্যানেজার পদে চাকরি দিচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন বিস্তারিত জানুন

Leave a Comment