আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Bengal Safari Park Durga Puja 2025: Bengal safari Park এর নতুন আকর্ষণ! grey wolf, Golden jackal blackbear এবং আরো অনেক কিছু

Published on: September 27, 2025
Bengal Safari Park Durga Puja 2025

Bengal Safari Park Durga Puja 2025: শিলিগুড়ির Bengal safari Park প্রতিবছর দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গ ঘুরতে আসা পর্যটকদের জন্য বড় আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রাণীদের মুক্ত বিচরণ দেখার সুযোগ অনেকের কাছেই এক অনন্য অভিজ্ঞতা। তবে এ বছর পুজোর আগে পার্কে এসেছেন নতুন চমক, আবার কিছু হতাশার খবরও রয়েছে।

হাতি সাফারি বন্ধ থাকছে এবার

বেঙ্গল সাফারির অন্যতম আকর্ষণ ছিল হাতিশাফারি কয়েক বছর ধরে পর্যটকদের মনোরঞ্জন করছিল দুটি হাতি লক্ষ্মী ও উর্মিলা। কিন্তু কয়েক মাস আগে বার্ধক্য জনিত কারণেই মারা যায় লক্ষ্মী।এরপর থেকেই একাকী হয়ে পড়ে উর্মিলা।

মাহুতের কথা না শোনা, খাওয়া-দাওয়ায় অনিহা দেখানো, দীর্ঘদিন ধরে এক জায়গায় বসে থাকা সব মিলিয়ে তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দিতে শুরু করে। পরিচিতি বিবেচনা করে কর্তৃপক্ষ উর্মিলাকে জলদাপাড়ায় পাঠিয়েছে, যাতে সে নতুন সঙ্গ পায় এবং সুস্থ থাকে। ফলে এ বছর Eelephant safari বন্ধ রাখা হয়েছে।

তবে পর্যটকদের দীর্ঘদিন অপেক্ষা করাতে রাজি নয় পার কর্তৃপক্ষ। নতুন হাতি আনার জন্য ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। অনুমতি মিললেই আবার শুরু হবে হাতি সাফারি।

সিংহ দেখা যাচ্ছে না

পর্যটকদের জন্য আরেকটি দুঃখের খবর হল এ বছর তেও খালি খাঁচা। ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে আনা একজোড়া সিংহের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। সিংহী বর্তমানে অন্তঃসত্ত্বা এবং শাবকের জন্ম দিয়েছে। এই সময় মা ও শাবকের নিরাপত্তার স্বার্থেই দর্শকদের জন্য তাদের সামনে আনা হবে না। ফলে এ বছর সিংহ দেখার সুযোগ থাকছে না।

পুজোতে নতুন অতিথি -Grey wolf, Golden jackal

যদিও হাতিও সিংহ না থাকার কারণে কিছুটা হতাশা থাকছে, কিন্তু তার চাকা পূরণ করতে আনা হয়েছে নতুন কিছু প্রাণী। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে এদের আপাতত করেন রাখা হয়েছে এবং পূজোর আগেই জনসমক্ষে আনা হবে।

নতুন তালিকায় রয়েছে:

  • একজোড়া ভারতীয় ধূষর নিকড়ে
  • একটি সোনালী শিয়াল
  • একজোড়া কালো ভাল্লুক
  • একজোড়া ঘড়িয়াল
  • সবুজ ইগুয়ানা
  • একজোড়া ভারতীয় বন্য কুকুর
  • একজোড়া ইউরেশিয়ান স্পন বিল
  • পেন্টেড স্টক পাখি

এই প্রাণীটির ঝাড়গ্রাম ও আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছে। ফলে এ বছর পুজোতে পার্ক ঘুরতে আসা পর্যটকরা নতুন অভিজ্ঞতা পাবেন।

আরও পড়ুন: পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিশেষ সূচি প্রকাশ করল কলকাতা মেট্রো

পার্ক কর্তৃপক্ষের প্রস্তুতি

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানিয়েছেন,” পর্যটকদের অভিজ্ঞতা আনন্দদায়ক করতে আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি। তবে প্রাণীর নিরাপত্তা ও স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা কোন আপোষ করবো না।

যদিও এ বছর হাতি সাফারি বা সিংহ দেখার সুযোগ নেই তবুও Bengal safari Park Grey wolf, Golden jackal, Black beer কিংবা Green Iguana নতুন প্রাণীদের আগমন দুর্গাপুজোর ভ্রমণে এক অন্য মাত্রা যোগ করবে। শিলিগুড়ি ঘুরতে আসা পর্যটকদের জন্য এটি হবে একই সঙ্গে রোমাঞ্চকর ও শিক্ষামূলক অভিজ্ঞতা।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment