আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Gold Price Drop – Check Latest Update: সোনার দাম পতনে স্বস্তি, এখনই কি সেরা সময় সোনা কেনার না বিক্রির

Published on: June 29, 2025
Gold Price Drop

Gold Price Drop: চলতি সপ্তাহে সোনার বাজারে দেখা গিয়েছে উল্লেখযোগ্য পতন। শনিবার ২৮ শে জুন সোনার দাম এক ঢাকায় অনেকটাই কমে গিয়েছে (Gold Price Drop)। এই ধাকা মধ্যবিত্ত বাঙালির মনের স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে ।কারণ গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম আকাশছোঁয়া হয়ে উঠেছিল তাতে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা কার্যত ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল।

ঠিক কত টাকা কমে দাঁড়িয়েছে সোনার দাম (Gold Price Drop Rate) :

এই মুহূর্তে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৯০৬৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৭৪৪৫ টাকা হয়েছে। অন্যদিকে এক কেজি রুপোর দাম পৌঁছেছে ১,০৬,০০৬ টাকায় তবে এই দামের সঙ্গে অতিরিক্ত তিন শতাংশ GST যুক্ত হবে। ফলে মূল দামের তুলনায় ক্রেতাদের আরো বেশি খরচ হতে চলেছে।

বিশেষজ্ঞদের মতে সোনার দাম কমার ক্ষেত্রে কী বলা হয়েছে (Gold Price Drop, as per specialist Say) :

বাজার বিশেষজ্ঞদের মতে সোনার দাম ইতি মধ্যেই তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফলে এখন দাম নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রবল। আন্তর্জাতিক বাজারে চলতে থাকা অনিশ্চয়তা ও অর্থনৈতিক টানা পূরণের কারণে সোনার দাম উঠা নামা লেগেই রয়েছে। চলতি বছরের সোনার দাম ১ লাখ টাকা ছুঁয়ে ফেলতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন অনেক বিশ্লেষক । যদিও বর্তমান দাম কিছুটা কমেছে (Gold Price Drop as Per Market Analysis) তবুও বাজারে আগের মতো চাহিদা নেই বললেই চলে।

আরও পড়ুন: উইকএন্ডে কলকাতার পাশে সেরা অফবিট গন্তব্য, ট্রেন বা গাড়িতে কীভাবে যাবেন, কী দেখবেন, কোথায় খাবেন

বাঙালি সমাজের (Bengali Culture) সোনা শুধু গয়না নয়, এক ধরনের সুরক্ষিত বিনিয়োগ হিসেবেও বিবেচিত হয়। যুগ যুগ ধরে এই ধাতু আর্থিক অনিশ্চয়তার সময় নিরাপদ আশ্রয় হিসেবে পরিগণিত হয়েছে ।ফলে সোনার দাম বাড়ুক বা কমুক তার প্রতি নড়াচড়ার উপরে মধ্যবিত্তের কৌতুহল থাকে তুঙ্গে।

অনেকেই এখন ভাবছেন এই দামে সোনা কেনার ঠিক হবে নাকি ?

এখনই সোনা বিক্রি সেরা সময় বিশেষজ্ঞদের মতে যারা আগে সোনা কিনেছিলেন তাদের জন্য বর্তমান সময়টি হতে পারে বিক্রির আদর্শ মুহূর্ত। কারণ দাম সর্বোচ্চ থেকে কমলেও এখনো তার বেশি উচ্চ স্তরে রয়েছে । তবে যারা নতুন করে সোনা কিনতে চাইছেন তাদের জন্য এটি একটি অপেক্ষাকৃত ভালো সুযোগ হতে পারে, বিশেষত যদি দাম আরো কিছুটা কমে।

রুপোর বাজারেও এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। সম্প্রতির রুপোর দাম ১ লাখ টাকার গণ্ডি পার করেছে। ফলে গয়নার বাজারে শুধু সোনা নয়, রুপোর চাহিদাও মার খাচ্ছে।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যারা ভবিষ্যতের কথা ভেবে নিরাপদ বিনিয়োগ করতে চাইছেন তাদের সোনায় বিনিয়োগ করার আগে বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া উচিত। কারণ বাজারে বৈশ্বিক অনিশ্চয়তা জেনে মূল্য ওঠানামা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

সব মিলিয়ে বলা যায়, সোনার দাম কিছুটা কমলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। বরং বাজারে পর্যবেক্ষণ করে পরিস্থিতি বুঝে তবে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

যদিও বর্তমান সময়ে সোনার বেড়েই চলেছিল। এতে মাথায় হাত পড়েছিল সাধারণ মধ্যবিত্ত মানুষের। সোনা কিনে আনা মানে, ভারতীয়দের কাছে শুভকর জিনিস। তাই সোনার উপর বিশেষ ধ্যান থাকে ভারতীয়দের। বাঙালিরাও সোনাকে বিশেষ চোখে দেখে। জন্মদিন থেকে অন্নপ্রাশন সব কিছুতেই সোনার জিনিস উপহার দেওয়ার চল রয়েছে।

তবে বর্তমান সময়ে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে মানুষের কেনার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। মানুষ এখন সোনার নাম শুনলেই ভয় পায়। তবে গতকাল হঠাৎ সোনার দাম কমার জন্য মানুষের মনে একটা আশার আলো দেখা গিয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, সোনার দাম আন্তর্জাতিক বাজারে উঠা নামা করা থাকে। তাই শেয়ার মার্কেট সম বলা হয়ে থাকে সোনাকে।

তবে অল্প বিস্তর জেনে নিন, সোনার দাম হঠাৎ এত বাড়ার কারণ কী?

সোনার দাম বাড়ার কিছু কারণ হলো – অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রবল মুদ্রাস্ফীতি, বিশ্ব বাজারে চাহিদার মধ্যে ভারসাম্যতার প্রবল অভাব। আপনাদের জানিয়ে রাখি, মুদ্রাস্ফীতির কারণে সোনার মূল্য বাড়ে কিংবা কমে। তবে সাম্প্রতিক কালে সোনার দাম কমার বদলে বেড়েই চলেছিল। আরও একটি কারণ হলো, দেশের যুদ্ধ পরিস্থিতির কারণ কিংবা রাজনৈতিক কারণে সোনার দামের উপর বিশেষ প্রভাব পড়ে। এই সময় গুলো সোনার দাম বেড়ে যায়। সঞ্চয় হিসেবেও অনেকে সোনার উপর মনোযোগ দিয়ে থাকে।

এরকম বিভিন্ন কারণে সোনার দাম উঠা নামা করে থাকে। যাই হোক, আজকের খবর কেমন লাগলো, জানাতে ভুলবেন না, দেখা হচ্ছে অন্য কোন খবরে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment