আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Grow Fresh Coriander at Home: “ঘরে ধনে চাষের ৬-পদক্ষেপ নির্দেশিকা – তাজা, জৈব এবং সর্বদা উপলব্ধ”

Published on: July 9, 2025
Grow Fresh Coriander at Home

Grow Fresh Coriander at Home: ধনেপাতা আমাদের দৈনন্দিন রান্নায় এক অপরিহার্য উপাদান। এর তীব্র ঘ্রাণ ও সাদ রান্নার স্বাদ বাড়িয়ে তোলে কয়েকগুণ। বাজার থেকে কেনা ধনেপাতা অনেক সময় কয়েক দিনের মধ্যেই শুকিয়ে যায় বা পচে যায় ।ফলে আবারো বাজারে ছুটতে হয়। কিন্তু আপনি কি জানেন খুব সহজেই বাড়িতেই টবে বা গামলাই ধনে গাছ লাগানো যায়? এতে শুধু আপনি পাবেন ১০০% অর্গানিক ও সতেজ পাতা, বরং বাগান করার আনন্দ উপভোগ করতে পারবেন। চলুন জেনে নিই কিভাবে বাড়িতে ধনে গাছ লাগানো যায়।(Grow Fresh Coriander at Home)

ধাপে ধাপে ধনে চাষের পদ্ধতি(Grow Fresh Coriander at Home)

১. উপযুক্ত পাত্র নির্বাচন করুন

  • ধনে গাছ লাগানোর জন্য এমন পাত্র বেছে নিন যার গভীরতা ৬ থেকে ৮ ইঞ্চি ও চওড়া অংশ বেশি।
  • গামলা না থাকলে ব্যবহার করতে পারেন পুরনো বালতি, ট্রে বা কৌটো। শুধু নিচে জল বের হওয়ার জন্য ছিদ্র থাকতে হবে।

২. সঠিক মাটি তৈরি করুন

  • মাটির ঝুরঝুরে হালকা ও পুষ্টিকর হতে হবে যাতে গাছের শিকড় ভালোভাবে বাড়তে পারে।
  • সাধারণ বাগানের মাটির সঙ্গে মিশিয়ে নিন গোবরসার বা ভার্মিকম্পোস্ট যা গাছের পুষ্টির জন্য সাহায্য করবে বালি বা কোকোপিট যা অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য।
  • এই মিশ্রণ গাছে দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধের সহায়ক।

আরও পড়ুন: ধাপে ধাপে আমন ধান চাষ! ফলন বাড়াতে মেনে চলুন এই নিয়মগুলি

৩. বীজ প্রস্তুতির সঠিক পদ্ধতি

  • বাজারে যে ধনে পাওয়া যায় সে শুকনো ধনের খোসা হালকা ভাবে ভেঙে নিন যাতে ভেতরের দুটি বীজ আলাদা না হয়ে যায়।
  • এরপর তা এক রাত জলে ভিজিয়ে রাখুন এতে অঙ্কুরোদগম দ্রুত হয়।(Grow Fresh Coriander at Home)

৪. বীজ বপন ও সেচ

  • পরদিন সকালে ভেজানোবিজ মাটির ওপর ছড়িয়ে হালকা মাটি দিয়ে ঢেকে দিন
  • প্রে বোতলে হালকা জল দিন যাতে মাটি ভিজে থাকে কিন্তু জল জমে না
  • প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হালকা করে জল দিন বেশি জল দেবেন না।

৫. আলো ও পরিবেশের যত্ন

  • পাত্রটি এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো বা হালকা রোদ আসে।
  • সরাসরি তীব্র রোধ বা অতিরিক্ত গরম থেকে রক্ষা করতে হবে।
  • ৬-৭ দিনের মধ্যে অঙ্কুর বেরোবে এবং ২০-২৫ দিনের মধ্যে পাতা কাটার মত হয়ে উঠবে।

৬. ধৈর্য ও নিয়মিত পরিচর্যা

  • পুরো গাছটি একসঙ্গে তুলবেন না বরং শুধু উপরের পাতা কেটে নিন যাতে গাছ আবারো পাতা দিতে পারে।
  • নিয়মিত চলো আলো দিন এবং আগাছা থাকলে তুলে ফেলুন।(Grow Fresh Coriander at Home)
  • প্রয়োজনে পাতার নিচে কীটনাশক ছাড়াই প্রাকৃতিক উপায়(যেমন নিমের জল) পোকা নিয়ন্ত্রণ করুন।

বাড়িতে ধনেপাতার চাষ করা অত্যন্ত সহজ কম খরচে এবং মানসিক প্রশান্তির উৎসও বটে। অল্প জায়গায়, অল্প মাটিতে ,নিয়মিত জল ও আলো দিলেই আপনি সারা বছর নিজের রান্না ঘরে তাজা ও স্বাস্থ্যকর ধনেপাতা ব্যবহার করতে পারবেন। বাজারে না গিয়ে নিজের বারান্দা বা ছাদেই গড়ে তুলুন এক ছোট্ট সবুজ জগত। আর প্রতিদিন উপভোগ করুন ঘরোয়া অর্গ্যানিক ধোনের স্বাদ ও সৌন্দর্য।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment