আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

GST New Rules: GST নতুন নিয়মে ভ্রমণে বড় সাশ্রয়! হোটেল থেকে বিমান ভাড়া, সবেতেই মিলছে ছাড়

Published on: September 9, 2025
GST New Rules

GST New Rules: ভ্রমণ পিপাসুদের জন্য এবার দারুন সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরে জিএসটি কাউন্সিল নতুন করে কর কাঠামো বড়সড় পরিবর্তন ঘোষণা করেছে। এর ফলে সরাসরি লাভবান হতে চলেছেন সাধারণ মানুষ বিশেষত যারা ঘুরতে ভালোবাসেন বা নিয়মিত ভ্রমন করেন তাদের জন্য সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তি খবর।

হোটেল ভাড়ায় বড় পরিবর্তন

এখন পর্যন্ত ৭৫০০ টাকার নিচে হোটেল রুম বুক করলে অতিথিদের ১২% জিএসটির পাশাপাশি আরও 5% ইনপুট ট্যাক্স ক্রেডিট দিতে হত। ফলের বাস্তবে খরচ অনেকটা বেড়ে যেত কিন্তু এবার থেকে আর সেই অতিরিক্ত ৫% গুনতে হবে না। অর্থাৎ ৭৫০০ টাকার কম মূল্যের হোটেল রুমে পর্যটকদের খরচ আগে তুলনায় অনেকটাই কমে যাবে।

শুধু তাই নয় বহু ক্ষেত্রেই ২৮% থেকে কমিয়ে ১৮% জিএসটি নির্ধারণ করা হয়েছে। এর ফলে হোটেল শিল্পকে ঘিরে ভ্রমণকারীদের আর্থিক চাপ অনেকটাই কমবে। বিশেষত পুজোতে দিওয়ালি এবং শীতকালীন ছুটির মরসুমে যখন ঘুরতে বেড়ানোর হিড়িক পড়ে, তখন এই কর ছঁটাই সাধারণ পরিবারের জন্য বড় স্বস্তি হয়ে উঠবে।

বিমান ভাড়ায় সাশ্রয়

শুধু হোটেল নয় বিমান ভারতেও থাকতে চমক এতদিন ইকনোমিক ক্লাসের টিকিটে ১২% হারে GST দিতে হত। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে তা কমে এসেছে ৫% অর্থাৎ একই টিকিট এখন আগে তুলনায় আরো সস্তায় পাওয়া যাবে।

অন্যদিকে বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রেও মিলবে ছাড়। যেখানে আগে ১৮% GST ধার্য ছিল, তা কমিয়ে আনা হয়েছে ১২% এ। ফলে ব্যবসায়িক সফর কিংবা বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রেও যাত্রীদের খরচ অনেকটাই কমবে।

ভ্রমণশিল্পে গতি ফেরার সম্ভাবনা

কোভিডের ধাক্কা কাটিয়ে ইতিমধ্যেই পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নতুন GST কাঠামো সেই প্রচেষ্টায় বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সস্তা হোটেল রুম ও বিমান ভাড়া বাড়তি পর্যটক টানতে সাহায্য করে। ফলে দেশের ভেতরে যেমন ভ্রমণ বাড়বে তেমনি বিদেশ থেকেও পর্যটকের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল।

কার্যকর হচ্ছে কবে থেকে

সূত্রের খবর অনুযায়ী নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ২২ শে সেপ্টেম্বর ২০২৫ থেকে। অর্থাৎ দুর্গাপুজোর ঠিক আগেই কার্যকর হবে এই সাশ্রয়ের নিয়ম যা বাংলার মতো ভ্রমন প্রিয় রাজ্যের মানুষের জন্য একেবারেই বাড়তি আনন্দের বিষয়।

আরও পড়ুন: ৯ সেপ্টেম্বরের জন্য আপনার দিন কেমন কাটবে?

সাধারণ মানুষের মুখে হাসি

নতুন করে ব্যবস্থায় স্পষ্ট যে সরকার সাধারণ মানুষের ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করতে চাইছে। মধ্যবিত্ত পরিবার যারা বছরে এক-দুবার ঘুরতে যান তাদের জন্য এই স্যার এক প্রকার বড় উপহার। এখন থেকে হোটেল বুকিং বা ফ্লাইট টিকিট কেটে ভ্রমণে বেরোনোর আগে বাজেট নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কম হবে।

সব মিলিয়ে বলা চাই জিএসটির এই নতুন কাঠামো পর্যটন শিল্পের নতুন দিশা আনতে চলেছে। একদিকে যেমন হোটেল ও বিমান সংস্থা আরো বেশি গ্রাহক আকর্ষণ করতে পারবে। অন্যদিকে সাধারণ মানুষ ও সাশ্রয়ের আনন্দে আরও বেশি করে ভ্রমণে আগ্রহী হবেন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment