আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

GST Reforms 2025: পুজোর আগেই বড় সিদ্ধান্ত, কমল ১৭৫ টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বস্তি মধ্যবিত্তের পকেটে

Published on: September 4, 2025
GST Reforms 2025

GST Reforms 2025: পুজোর মুখে মধ্যবিত্তের জন্য সুখবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতার রমণীর নেতৃত্বে ৫৬ তম জিএসটি কাউন্সিল বৈঠকে বড় কর সংস্কারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের ১২%ও ১৮% জিএসটি স্ল্যাব উঠিয়ে নিয়ে রাখা হয়েছে শুধু ৫% ও ১৮% স্ল্যাব। পাশাপাশি সিন ও লাক্সারি গুডসের জন্য ৪০% বিশেষ স্ল্যাব অনুমোদন করছে কাউন্সিল। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন হার।

কোন কোন জিনিসের দাম কমছে?

নতুন GST সংস্কারের ফলে দেশের প্রায় ১৮৫ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। তালিকায় রয়েছে-

  • ৫% জিএসটি নামানো হয়েছে চুলের তেল, টয়লেট,সাবান শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাইকেল রান্নাঘরের জিনিসপত্র টেবিল ইত্যাদি।
  • ৫% থেকে শূন্য করা হয়েছে উচ্চ তাপমাত্রা দুধ ,ছানা এবং সমস্ত প্রকার ভারতীয় রুটি ও পরোটা ইত্যাদিতে।
  • ১২% বা ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে নোনতা খাবার, ভুজ্জিয়া, সস, ইনস্ট্যান্ট নুডুলস, চকলেট, কফি, কনপ্লেক্স, সংরক্ষিত মাংস মাখন ও ঘি।
  • ২৮ %থেকে কমিয়ে ১৮ % এয়ারকন্ডিশনিং মেশিন, ৩২ ইঞ্চি টিভি, সমস্ত প্রকার টিভি, ছোট গাড়ি, ৩৫০ সিসি বা তার কম মোটরবাইক।

এর পাশাপাশি জীবন বিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে উঠে গেল GST। এর ফলে বিমা পরিষেবা গ্রহণের খরচও অনেক হালকা হবে।

মধ্যবিত্তের বড় স্বস্তি

বছরের এই সময়টাই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর উৎসবের আগে বাজারে কেনাকাটা শুরু হয়ে যায়। নতুন জিএসটি স্ল্যাবের কারণে পোশাক থেকে শুরু করে খাবার দাবার, ইলেকট্রনিক্স, এমন কি দৈনন্দিন ব্যবহার যে জিনিসের দামও কমতে চলেছে। ফলে মধ্যবিত্তের কেনাকাটা চাপ অনেকটাই কমবে।

অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন বৈঠকের পর জানিয়েছেন,” আমরা স্ল্যাব কমিয়ে এনেছি। এখন থেকে দুটি মূল স্ল্যাব থাকবে। এরপরে সাধারণ মানুষ করের বোঝা হালকা হবে এবং শিল্প ক্ষেত্রেও সহজ কর ব্যবস্থার সুবিধা পাবে।”

আরও পড়ুন: বছরে সবচেয়ে বড় শেল জানুন কবে থেকে শুরু হচ্ছে

শিল্পক্ষেত্রে প্রভাব

বিশেষজ্ঞদের মতে, এই নতুন জিএসটি সংস্কার শুধু সাধারণ মানুষের স্বস্তি নয়, দেশের শিল্প ক্ষেত্রে জন্য গুরুত্বপূর্ণ। উৎপাদন খরচ কমবে, কর কাঠামো সহজ হবে এবং ক্ষুদ্র মাঝারি শিল্প সবচেয়ে বেশি উপকৃত হবে। বিশেষ করে ইলেকট্রনিক্স সব ভোগ্য পণ্যের দাম কমায় বিক্রি বাড়বে যা সরাসরি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অর্থনীতির গতি ফেরাতে সহায়ক

অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, নতুন কর কাঠামো অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে সাহায্য করবে।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যের ৫০% কর বসানোর রপ্তানিতে চাপ তৈরি হলেও অভ্যন্তরীণ বাজার চাঙ্গা থাকলে সেই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে ফলে অভ্যন্তরীণ চাহিদাও বৃদ্ধি পাবে।

পূজোর আগে ঘোষিত এই জিএসটি সংস্কার নিঃসন্দেহে মধ্যবিত্তের জন্য স্বস্তির বার্তা এনেছে। এক দিকে কমবে খরচ, অন্যদিকে শিল্পক্ষেত্রেও নতুন উদ্দীপনা পাবে। আগামী ২২ শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। ফলে উৎসবের মরশুমে বাজারে নতুন মাত্রা যোগ করবে এই কর সংস্কার।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment