Jadavpur University Intern Recruitment 2025: প্রযুক্তি ও গবেষণার জগতে আগ্রহী পড়ুয়াদের জন্য সুখবর। যাদবপুর বিশ্ববিদ্যালয় নতুন একটি গবেষণা প্রকল্পে intern নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনের অর্ধপুষ্ঠ এই প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা।
বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই গবেষণার কাজ হবে। প্রকল্পের নাম “Cooling Tower Fog Harvesting Using Wettability Engineered Meshes” যার লক্ষ্য শিল্প ক্ষেত্রে টেকসই জলের ব্যবহার নিশ্চিত করা এবং বজ্র জল পুনর্ব ব্যবহার যোগ্য করার নতুন প্রযুক্তি উদ্ভাবন।
প্রকল্পের উদ্দেশ্য ও ক্ষেত্র
এই গবেষণা প্রকল্পে মূলত কুলিং টাওয়ার মাধ্যমে জলের বাষ্প থেকে আর্দ্রতা সংগ্রহের প্রক্রিয়া উন্নত করা হবে। প্রকল্পটি ভবিষ্যতের শক্তির দক্ষতা এবং পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পদ ও মেয়াদ
প্রকল্পে একজন স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। নির্বাচিত ইন্টার্ন তিন মাসের জন্য গবেষণার কাজের সঙ্গে যুক্ত থাকবেন। তবে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা হয়েছে, প্রকল্পের অগ্রগতি এবং অর্থের যোগানের উপর নির্ভর করে ইন্টার্নশিপ মেয়াদ বাড়ানো হতে পারে।
মাসিক বৃত্তি
ইন্টার্নদের প্রতি মাসে ₹৫,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। এটি প্রশিক্ষণকালীন সম্মান হিসেবে নির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা
এই প্রকল্পে আবেদন করতে পারবেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিই বা বিটেক কোর্সের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্য স্বীকৃত প্রতিষ্ঠানের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। উল্লেখ যোগ্যভাবে এই পদে কোন বয়সসীমা নির্ধারিত নেই, যা পড়ুয়াদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবেই বিবেচিত।
আবেদন প্রক্রিয়া
আগ্রহ প্রার্থীদের জীবন পঞ্জিকা আবেদন পত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লেখিত email আইডিতে পাঠাতে হবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
আবেদনের শেষ তারিখ
এই প্রকল্পে আবেদন করার শেষ দিন ১০ নভেম্বর ২০২৫। সময়সীমার পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনপত্র বাছাইয়ের পর প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে। সাক্ষাৎকারে প্রার্থীর গবেষণামুখী চিন্তাভাবনা, প্রযুক্তিগত জ্ঞান এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষতা যাচাই করা হবে। নির্বাচিত প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে নির্ধারিত তারিখে যোগদান করতে হবে।
আরও পড়ুন: কর্মী নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যোগ্যতা বেতন ও আবেদনের শেষ তারিখ
বিস্তারিত তথ্য
সম্পূর্ণ বিজ্ঞপ্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.jaduniv.edu.in) প্রকাশিত হয়েছে। আবেদন করার আগেই আগ্রহীদের পরামর্শ দেয়া হচ্ছে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া ও প্রয়োজনীয় যোগ্যতা যাচাই করা।
বিবিসির অর্থপোষ্ট এই প্রকল্পে ইন্টার্ন হিসেবে যোগ দেওয়ার শুধুমাত্র একটি প্রশিক্ষণ সুযোগ নয়, বরং ভবিষ্যতের গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের সঙ্গে যুক্ত থাকার এক অনন্য অভিজ্ঞতা। পরিবেশবান্ধব শক্তি ব্যবস্থার উন্নয়নে অংশ নেওয়ার এই সুযোগ পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের জন্য এক বড় মন্ত্র তৈরি করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।











