আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Jalpaiguri Government Job Recruitment: মাসিক ৫০০০ থেকে ৬৫,০০০ টাকা বেতন! জলপাইগুড়িতে সরকারি চাকরির বড় সুযোগ

Published on: November 14, 2025
Jalpaiguri Government Job Recruitment

Jalpaiguri Government Job Recruitment: সরকারি চাকরির স্বপ্ন পূরণের বড় সুযোগ এনে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্যপরিসেবাকে আরো গতিময় এবং মানুষের কাছে সহজলভ্য করে তুলতে ন্যাশনাল হেলথ মিশনে এর অধীনে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তিটি জলপাইগুড়ি জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

শূন্যপদ

এই নিয়োগে মোট ৪৮ টি শূন্য পদে নিয়োগ করা হবে, যা জেলা স্বাস্থ্যপরিকাঠাম ওকে আরো মজবুত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগগুলি সম্পন্ন চুক্তিভিত্তিক, তবে পদের বৈচিত্র এবং বেতনের পরিমাণ এই বিজ্ঞপ্তিকে অনেককেই আশাবাদী করে তুলেছে।

মোট ২৮ টি ভিন্ন বিভাগ ও পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য-

  • অডিওলজিস্ট এন্ড স্পিচ থেরাপিস্ট
  • সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার
  • প্রসূতি ও স্ত্রীরোগ রোগ বিশেষজ্ঞ
  • ল্যাব টেকনিশিয়ান
  • মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার।
  • কাউন্সিলর
  • ব্লক হেলথ স্টাফ ইত্যাদি

বেতন

এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো বেতন কাঠামো। পদের ভিত্তিতে মাসিক বেতন ৫০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৬৫ হাজার পর্যন্ত হতে পারে। বিশেষ কিছু পদের ক্ষেত্রে দৈনিক মজুরির দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যা স্বল্প মেয়াদী ও পার্টটাইম প্রার্থীদের জন্য অতিরিক্ত সুবিধা।

যোগ্যতা

প্রতিটি পদের যোগ্যতা আলাদা হওয়ায় আবেদনকারীদের বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে পড়ে নিতে বলা হয়েছে।

বয়স

প্রতিটি পদের যোগ্যতা আলাদা হওয়ায় আবেদনকারীদের বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে পড়ে নিতে বলা হয়েছে।

  • নূন্যতম বয়স ২১ বছর
  • সর্বোচ্চ বয়স পদের ভিত্তিতে নির্ধারিত করা হবে
  • উচ্চ মাধ্যমিক স্নাতক , স্নাতকোত্তর, পেশাদার মেডিকেল ডিগ্রী পদের ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, প্রতিটি পদের জন্য আবশ্যিক নথিপত্র এবং অভিজ্ঞতার শর্ত আলাদা তাই আবেদনকারীদের সতর্কতার সঙ্গে সমস্ত বিবরণ যাচাই করতে হবে।

কিভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ অনলাইনে। আবেদন করতে যা করতে হবে-

  • প্রথমে জলপাইগুড়ি জেলার সরকারি ওয়েবসাইটে যান: jalpaiguri.gov.in
  • হোমপেজ থেকে recruitment বিভাগে ক্লিক করুন
  • নির্দেশ অনুযায়ী অনলাইন আবেদন পত্র পূরণ করুন
  • প্রয়োজনীয় নথি (যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণ, ছবি, সাক্ষর ইত্যাদি) আপলোড করুন।
  • ২৫ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।

আরো পড়ুন: কলকাতা থেকে কম দূরত্বে অফবিট প্লেস, পিয়ালী নদীর তীরে শীতের দিনে এক নিস্তব্ধ অবকাশ যাপন

জলপাইগুড়ি জেলার বাসিন্দাদের অনেকেই মনে করছেন, এই নিয়োগ উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিসেবায় নতুন প্রাণ সঞ্চার করবে। বিশেষ করে গ্রামীন চা বাগান সংলগ্ন এবং প্রান্তিক এলাকার মানুষ আরো উন্নত ও দ্রুত স্বাস্থ্যসেবা পাবেন।

এছাড়া স্বাস্থ্য খাত এই ধরনের বড় পরিসরে সরকারি চাকরির সুযোগ দীর্ঘদিন পর এসেছে বলে কাজের সন্ধানে থাকা যুবকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

যারা সরকারি চাকরিতে যোগ দিতে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে। আরো তথ্য ও আপডেটের জন্য জলপাইগুড়ি জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট নির্ভরযোগ্য উৎস।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment