আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Liquor Price Hike: ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম, পুরনো তে মিলবে নতুন বিয়ার

Published on: November 17, 2025
Liquor Price Hike

Liquor Price Hike: ডিসেম্বর আসতেই রাজ্যে মদের বাজারে বড়সড়ো পরিবর্তন দেখা যেতে চলেছে। উৎসবের মরশুম শুরুর ঠিক আগেই বৃদ্ধি পাচ্ছে প্রায় সব ধরনের মদের দাম। নতুন আবগারি শুল্ক কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই হুইস্কি, রাম, ভদকা, জিনের মতো জনপ্রিয় লিকারের দাম বাড়বে উল্লেখযোগ্য হারে। যদিও সুরাপ্রেমীদের জন্য সামান্য স্বস্তির খবর বিয়ারের ক্ষেত্রে আপাতত বাড়তি দাম কার্যকর হচ্ছে না। আগের মতোই পুরোনো MRP তে বিয়ার পাওয়া যাবে দোকানে।

রাজ্যের আবগারি দপ্তর ইতি মধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ডিস্ট্রিবিউটর ও হোলসেলারদের নির্দেশ দেওয়া হয়েছে ৩০ নভেম্বরের মধ্যে যতটা সম্ভব পুরনো দামের স্টক বিক্রি করে দিতে। নির্দেশিকায় আরো জানানো হয়েছে, এই সময়সীমার পর, যেসব বোতল মজুত থেকে যাবে সেগুলি নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক। ফলে ডিসেম্বরের প্রথম দিন থেকে ক্রেতাদের বেশিরভাগ লিকার পুরনো দামের চেয়ে বাড়তি টাকায় কিনতে হবে।

কেন বাড়ছে দাম?

১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন আবগারি শুল্ক। এই পরিবর্তনের ফলে বেশি ও বিদেশী দুই ধরনের মদের ওপরে শুল্ক বাড়ানো হয়েছে। এর জেরে হুইস্কি,রাম, ব্র্যান্ডি, ভদকা, টেকিলা, জিন সহ প্রায় সব মদেরই বৃদ্ধি পাচ্ছে। যদিও বিয়ারের ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়নি। তাই বিয়ের প্রেমীরা আপাতত স্বস্তি পাচ্ছে। তবে ভবিষ্যতে বিয়ারের দাম বাড়বে কিনা, সেই বিষয়ে এখনো কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে দপ্তরের তরফে।

উৎসবের মরশুমে কি কমবে বিক্রি?

ডিসেম্বর মানিক ক্রিসমাস ও নিউ ইয়ারের উন্মাদনা। ফলে এই সময়ে মদের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। প্রশ্ন উঠছে, একাধিক পানীয়র দাম বাড়লে কিনতে অনাগ্রহ বাড়বে কি? বিশেষজ্ঞদের মতে, অতীতে রাজ্যের মদের বাজারে এমন একাধিক দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে, কিন্তু বিক্রিতে তেমন প্রভাব পড়েনি। নিয়মিত গ্রাহকরা বাড়তি MRP ও মেনে নিয়েছেন। তাই এবারেও বাজারে ভাটা পড়বে না বলে মনে করছেন ডিস্ট্রিবিউটাররা।

সংস্থা কে জানানো হয়েছে সিদ্ধান্ত

দাম বৃদ্ধি সিদ্ধান্ত ইতিমধ্যেই মদ প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে পাঠানো হয়েছে। প্রতিটি ব্রুয়ার্স, ডিসটিলারি এবং বিদেশি সংস্থাকে নতুন MRP ও নতুন শুল্ক কাঠামো জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে হোলসেলার এবং ডিস্ট্রিবিউটরদেরও নতুন স্টক মূল্য এবং লজিস্টিক সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। সংস্থাগুলির মতে, নতুন শুল্ক কার্যকর হলে পরিবহন ব্যয়, তড়িৎ খরচ থেকে শুরু করে সব ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাবে, যার ফলে খুচরো বাজারের দাম বাড়ানো ছাড়া উপায় নেই।

কোন কোন মদের দাম বাড়ছে?

  • হুইস্কি
  • রাম
  • ভদকা
  • জিন
  • টেকিলা
  • বিদেশী লিকার
  • দেশি মদ

যা বাড়ছে না

বিয়ার-বোতল ও কেন দুই আগের দামে পাওয়া যাবে।

আরও পড়ুন: বর্ধমান সদর প্যায়ারা নিউটেশন ওয়েলফেয়ার সোসাইটির অনন্য উদ্যোগ—‘বিনা পয়সার শপিংমল’।

সুরাপ্রেমীদের কি করনীয়

যারা নিয়মিত মত কেনেন তাদের জন্য নভেম্বরের শেষ কয়েকদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে পুরনো দামে স্টক মিলতে পারে। ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হওয়ায়াই বেশি খরচের মুখে পড়তে হবে গ্রাহকদের।

উৎসবের মরশুমে আগে রাজ্যের মদের দামের এই ব্যাপক পরিবর্তন নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয়, বিয়ার বাদে অন্যান্য মদের দাম বৃদ্ধি সত্ত্বেও ডিসেম্বরের বাজার কতটা প্রভাবিত হয়।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment