আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

NTPC Associate Recruitment 2025: কলকাতায় এনটিপিসি লিমিটেডে অ্যাসোসিয়েট পদে চাকরি জানুন সম্পূর্ণ তথ্য

Published on: December 20, 2025
NTPC Associate Recruitment 2025

NTPC Associate Recruitment 2025: সরকারি চাকরির খোঁজে থাকা অভিজ্ঞ পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ২০২৫ সালের শেষের দিকে সংস্থাটি তাদের কলকাতা অফিসে অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ মূলত অভিজ্ঞ ও অবসর প্রাপ্ত আধিকারিকদের জন্য যারা আবারও সরকারি সংস্থায় কাজ করতে আগ্রহী।

মেয়াদ

NTPC সূত্রে জানা গিয়েছে, এই পদের নিয়োগ হবে চুক্তিভিত্তিক যার মেয়াদ এক বছর। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

পদের নাম

এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কাজ করতে হবে এনটিপিসির সি এন্ড এম টি ও সি সি বিভাগে।

কর্মস্থল

কর্মস্থল হবে কলকাতা।

আবেদন ফি

আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং এই পদে আবেদন করার জন্য কোন আবেদন ফি ধার্য করা হয়নি।

বিষয়বিস্তারিত তথ্য
সংস্থার নামন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)
পদের নামঅ্যাসোসিয়েট
বিভাগC & M TO CC
কর্মস্থলকলকাতা
চাকরির ধরনচুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ১ বছর
শিক্ষাগত যোগ্যতাBE / B.Tech
অভিজ্ঞতাC&M বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা
যোগ্য প্রার্থীNTPC-র E-7 / E-8 গ্রেড থেকে অবসরপ্রাপ্ত
বয়সসীমাসর্বোচ্চ ৬২ বছর
আবেদন পদ্ধতিসম্পূর্ণ অনলাইন
আবেদন ফিনেই
শূন্য পদবিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
বেতনবিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

শূন্য পদ ও বেতন

সমস্থার তরফে শূন্য পদের সংখ্যা বা নির্দিষ্ট বেতন কাঠামো সম্পর্কে কোন বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। তাই আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এই এতসিয়েট পদে আবেদন করার জন্য বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত রাখা হয়েছে। পার্টিকে অবশ্যই বিই (BE) বা বিটেক (B.Tech) ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে NTPC র ই-৭ ও ই-৮ গ্রেডে থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। সংক্ষিপ্ত সি এন্ড এম বিভাগে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা

বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৬২ বছর।

এই শর্তগুলি থেকে স্পষ্ট, এই নিয়োগ মূলত নতুন চাকরিপ্রার্থীদের জন্য নয়, বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার বা অবসরপ্রাপ্ত আধিকারিকদের লক্ষ্য করে এই পদ তৈরি করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া

আবেদন জমা দেওয়ার পর অবশ্যই নিয়োগ সংক্রান্ত শর্তাবলী ও দায়িত্ব বলি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।। ফরম পূরণের সময় নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার তথ্য সঠিকভাবে উল্লেখ করা জরুরী। কোন তথ্য নিয়ে সন্দেহ থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া সবচেয়ে নিরাপদ পথ।

সব মিলিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি অভিজ্ঞ ও অবসরপ্রাপ্ত পেশাজীবীদের জন্য একটি উল্লেখযোগ্য সরকারি চাকরির সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। যোগ্য হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

এনটিপিসি কি?

NTPC (ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড) ভারতের অন্যতম বৃহৎ সরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থা। এটি কেন্দ্র সরকারের অধীনে পরিচালিত হয় এবং দেশের বিভিন্ন প্রান্তের তাপ বিদ্যুৎ ও শক্তি উৎপাদন প্রকল্পের দায়িত্বে রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি রক্ষণাবেক্ষণ পরিকল্পনা ও ব্যবস্থাপনা এনটিপিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংস্থাটির সময়ে সময়ে টেকনিক্যাল অপারেশনাল ও ম্যানেজমেন্ট বিভাগে কর্মী নিয়োগ করে থাকে। বিশেষত অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও এনটিপিসির যথেষ্ট সুনাম রয়েছে।

আরও পড়ুন: ১৫৩ শূন্য পদে স্নাতকদের সুযোগ, মাসিক ৯০০০ টাকা স্টাইপেন্ড

অভিজ্ঞ পেশাজীবীদের জন্য কেন এই সুযোগ গুরুত্বপূর্ণ?

যারা ইতিমধ্যে এনটিপিসি বা অন্য কোন পি এস ইউ তে দীর্ঘদিন কাজ করছেন, তাদের জন্য এই আ্যসোসিয়েট পদ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এতে এক দিকে যেমন সরকারি কাজের অভিজ্ঞতা আবার কাজে লাগানো যাবে, তেমনি পেশাগতভাবে সক্রিয় থাকার সুযোগ মিলবে। এছাড়া, এক বছরের চুক্তিভিত্তিক হলেও এই নিয়োগ আর্থিক নিরাপত্তা ও কর্মজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটWWW.ntpc.co.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment