আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Sarkari Job Without Exam 2025: ‘পরীক্ষা’ ছাড়া এই সরকারি চাকরি! সুবর্ণ সুযোগ

Published on: August 21, 2025
Sarkari Job Without Exam 2025

Sarkari Job Without Exam 2025: সরকারি চাকরি পাওয়া মানেই কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার, দিন-রাত পড়াশোনা আর ইন্টারভিউ এর চাপ এই ধারণা আমাদের সবার মধ্যেই রয়েছে। সত্যিই তো, UPSC, SSC বা রাজ্যের পিএসসি পরীক্ষার মতো নানান প্রবেশিকা উত্তীর্ণ না হলেও চাকরি পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এমনও কয়েকটি সরকারি চাকরি রয়েছে যেখানে কোন লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হয়। শুধুমাত্র মেরিট, interview অথবা বিশেষজ্ঞ তার ভিত্তিতেই মিলতে পারে কাঙ্ক্ষিত সরকারি চাকরির সুযোগ।

১. রেলওয়ে অ্যাপ্রেন্টিস বা টেকনিশিয়ান(Railway Apprentice or Technician)

ভারতীয় রেল প্রতিবছর হাজার হাজার যুবক যুবতীর জন্য চাকরি সুযোগ নিয়ে আসে। এর মধ্যে অন্যতম হলো রেলওয়ে অ্যাপ্রেন্টিস বা টেকনিশিয়ান পদ।

নিয়োগ প্রক্রিয়া: এই পদে সাধারণত কোন লিখিত পরীক্ষা নেওয়া হয় না। আবেদনকারীর দশম শ্রেণীর নম্বর ও ITI কোর্সের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রস্তুত করা হয়। তার ওপর নির্ভর করে এই নিয়োগ করা হয়। ফলে পড়াশোনার চাপ ছাড়াই রেলওয়েতে স্থায়ী চাকরি সুযোগ পাওয়া যায়।

২. গ্রামীণ ডাক সেবক,(GDS) ইন্ডিয়া পোস্ট

Indian Post প্রতিবছর বহু গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করে থাকে।

নিয়োগ প্রক্রিয়া: এখানে কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হয় না সম্পূর্ণভাবে দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই নিয়োগ করা হয়। আবেদনকারীর মেরিট যত বেশি চাকরির সম্ভাবনাও তত বেশি। গ্রামীন এলাকায় চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।

৩. প্রজেক্ট বা চুক্তিভিত্তিক সরকারি চাকরি

বিভিন্ন সরকারি সংস্থা National Health Mission, DRDO, CSIR প্রায় প্রজেক্ট বা চুক্তিভিত্তিক বিভিন্ন পদে নিয়োগ করে। যেমন Data entry operator, Lab technician, Research Assistant প্রভৃতি।

নিয়োগ প্রক্রিয়া: এখানে মূলত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্ট করা হয়। এরপর পরবর্তী সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হয়। যদিও এই চাকরি গুলি অস্থায়ী তবুও এতে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করা যায়। যা ভবিষ্যতে স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক।

রাজ্য সরকারের Clerk/Junior Assistant- অনেক রাজ্য সরকার স্থানীয় দপ্তর বা সরকারি অফিসে Clerk, Junior Assistant, Typist প্রভৃতি পদে নিয়োগ করে থাকে।

আরও পড়ুন: শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের পাশে মমতা মাসে 5000 টাকা ভাতা ঘোষণা

নিয়োগ প্রক্রিয়া: বেশ কিছু ক্ষেত্রে এখানে কোন লিখিত পরীক্ষা হয় না। এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং টাইপিং টেস্টের ওপর ভিত্তি করেই নিয়োগ করা হয়। তাছাড়া অনেক সময় স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হয়। ফলে ব্লক বা পঞ্চায়েত স্তরে চাকরির খোঁজ করছেন,এমন প্রার্থীদের জন্য এটি একটি কার্যকরী বিকল্প।

বন বিভাগে Forest guard/wildlife protection- রাজ্যের বনদপ্তর প্রায়ই Forest guard, wildlife protection staffপদে নিয়োগ করে থাকে।

নিয়োগ প্রক্রিয়া: এখানে সাধারণত লিখিত পরীক্ষার পরিবর্তে Physical efficiency (PET) শারীরিক মাপঝোক এবং ইন্টারভিউকে বেশি গুরুত্ব দেওয়া হয়।যারা শারীরিকভাবে সক্ষম বা প্রাকৃতিক পরিবেশে কাজ করতে আগ্রহী তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ।

সরকারি চাকরি মানেই যে সর্বদা কঠিন পরীক্ষা দিতে হবে তা নয়। উপরোক্ত পাঁচটি চাকরির ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা মেধা এবং প্রায় শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে নিয়োগ করা হয়। রেলওয়ে, ডাক বিভাগ কিংবা বনদপ্তর প্রতিবছরই হাজার হাজার শূন্য পদ প্রকাশিত হয়। তাই যারা লিখিত পরীক্ষার ভয় বা প্রস্তুতিতে সীমাবদ্ধতার কারণে সরকারি চাকরি স্বপ্ন ছেড়ে দিয়েছেন, তাদের জন্য এই পদগুলি হতে পারে সুবর্ণ সুযোগ।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment