আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

এক শহরে তিনটি স্বাদ! South India japan Rajasthan Hidden Temple Kolkata

Published on: August 29, 2025
South India japan Rajasthan Hidden Temple Kolkata

South India japan Rajasthan Hidden Temple Kolkata: বিশ্ব ভ্রমণের স্বাদ যদি পেতে চান, তবে কলকাতা ছেড়ে দূরে কোথাও যেতে হবে না। শহরের বুকেই লুকিয়ে আছে এমন কিছু Hidden temple যেগুলি এক মুহূর্তে আপনাকে পৌঁছে দেবে দক্ষিণ ভারত, জাপান কিংবা রাজস্থানের গর্ভে। ভিন্ন সংস্কৃতি ও স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায় এখানে। যা বাংলার প্রচলিত ধারা থেকে সম্পূর্ণ আলাদা। একদিনের ছোট্ট সফরে আপনিও ঘুরে আসতে পারেন এই তিনটি অনন্য মন্দির থেকে।

বৈকুণ্ঠ মন্দির – একখণ্ড South India in Kolkata

কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে, গণেশ টকিজ কাছে অবস্থিত বৈকুন্ঠ মন্দির যেন দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের প্রতিরূপ। প্রবেশদ্বার পেরোলেই দেখা মিলে খোলা অঙ্গন আর স্তম্ভে সাজানো নাটমন্ডপ। এরপর মার্বেলের অসাধারণ কারুকার্য করা মূল মন্দির। ভেতরে অধিষ্ঠিত বৈকুন্ঠ দেবের সঙ্গে শ্রী দেবী ও ভূদেবী।

মন্দির খোলা থাকে ভোর সাড়ে পাঁচটা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টে১৫ থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।

কিভাবে গন্তব্যে পৌঁছাবেন?

গিরিশ পার্ক মেট্রো থেকে হাঁটা পথ। জোড়াসাঁকো থেকে খুব কাছেই।

Japanese Temple -জাপানের ছোঁয়া ইকোপার্কে

জনপ্রিয় ইকো পার্কের ভেতরে রয়েছে Japanese Temple। সবুজে ঘেরা সুবিশাল Japanese Garden একেবারে অন্য জগতের অভিজ্ঞতা দেয়। প্রবেশ মুখে জাপানি পুরাণের প্রতীক Lion dog প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে। ভেতরের রয়েছে বাঁশ বাগান, জলাশয়, মূর্তি ও প্রতি কী নকশা সব মিলিয়ে জাপানের শিন্টো দর্শনের আবহ।

এখানে রয়েছে Ryoanji Monastery ধর্মচক্র,যা আধ্যাত্মিক পরিবেশকে আরো সমৃদ্ধ করে। চাইলে এখানকার Japanese Restaurant এই আসল জাপানি খাবার ও চেখে দেখতে পারেন। দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই স্থান।

কিভাবে পৌঁছবেন গন্তব্যে?

হাওড়া থেকে মেট্রো ধরে করুণাময়ী বাস সেক্টর ফাইভে নেমে অটো বা বাসে আসতে পারেন। বিধাননগর স্টেশন থেকেও সরাসরি অটো পাওয়া যায়।

জৈন মন্দির- রাজস্থানের শিল্প শৈলেন ছোঁয়া

গৌরীবাড়ি বদ্রিদাস টেম্পেল স্ট্রিটে শতাব্দি প্রাচীন Jain Temple রাজস্থানের স্থাপত্য শৈলী কে বাঁচিয়ে রেখেছে। বিশাল ফটক পেরোতেই দেখা মেলে সাজানো বাগান, ফোয়ারা ও মাছ ভরা পুকুর। ভেতরে রয়েছে শীতলনাথজি, চন্দ্রপ্রভুজি ,দাদাওয়াড়ি ও মহাবীর স্বামীর মন্দির।

আরও পড়ুন: ২০২৫ সালের দুর্গাপূজা কবে? জানুন পূজার তারিখ, সময় ইতিহাস ও তাৎপর্য

মার্বেল আয়না ও রঙ্গিন পাথরের সূক্ষ্ম কারুকার্যের রাজস্থানের রাজপ্রাসাদের শিশমহলকে মনে করিয়ে দেয়। ১৮৬৭ সালে বদ্রিদাস বাহাদুর মুকিম পার্শ্বনাথ তীর্থঙ্করের স্মৃতিতে মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল ৬টা থেকে ১১ টা এবং বিকেল ৩টা থেকে ৭ টা পর্যন্ত।

কিভাবে পৌঁছবেন গন্তব্যে?

শ্যামবাজার বা শোভাবাজার মেট্রো থেকে অটো ধরে গৌরীবাড়ি। শিয়ালদহ থেকেও বাস পাওয়া যায়।

কলকাতা শুধু বাংলার ঐতিহ্য শহর নয় বরং বহুল সংস্কৃতি ও স্থাপত্যের মিলনস্থল। বৈকুন্ঠ মন্দিরের দক্ষিণ ভারতের আবহ, ইকো পার্কের Japanese Temple জাপানের শান্ত সৌন্দর্য এবং জৈন মন্দির রাজস্থানের রাজকীয় শিল্পশৈলী সব মিলিয়ে এক অনন্য ভ্রমন অভিজ্ঞতা। তাই South India, Japan & Rajasthan in Kolkata – Hidden Temple You Must visit এই ট্যাগলাইন সত্যিই মানানসই।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment