আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Southend Air Crash: আহমেদাবাদের পুনরাবৃতি! হুড়মুড়িয়ে বিমানবন্দরেই ভেঙে পড়ল লন্ডনের এই বিমানটি

Published on: July 14, 2025
Southend Air Crash

Southend Air Crash: এ যেন একেবারে অ্যাকশন রিপ্লে! না না! সিনেমা নয়। কথা হচ্ছে বিমান দুর্ঘটনা নিয়ে। একেরপর এক দুর্ঘটনায়। বারবার প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে। আহমেদাবাদে মর্মান্তিক দুর্ঘটনার কারণ নিয়ে এখনও চলছে তদন্ত। এরই মধ্যে ঘটে গেল আরেক বিপত্তি। ভারত নয়, লন্ডনে ফিরল আহমেদাবাদের স্মৃতি। রবিবার বিকেল চারটে নাগাদ এসেক্সের (Essex) সাউথ এন্ড (Southend) বিমানবন্দরে আচমকাই ভেঙে পরে একটি বিমান। অবশ্য এটি ছিল একটি ছোট বিমান। এটিতে সর্বোচ্চ নয়জন যাত্রী এবং দুজন বিমানকর্মী বসতে পারেন। কিন্তু এই বিমানে ঠিক কতজন ছিল তা স্পষ্ট করে জানা যায়নি রবিবার রাত পর্যন্তও।

Southend Air Crash
Southend Air Crash

জানা গিয়েছে, বিচক্র্যাফট বি২০০ (Beechcraft B-200) বিমানটি নেদারল্যান্ডসের (Netherlands) লেলিস্তাদের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেই বিমানবন্দর চত্বরেই ভেঙে পরে। বিস্ফোরণে আগুন ধরে যায়। গলগল করে কালো ধোঁয়া নিমেষে ঢেকে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পুলিশ এসে শুরু করে খোঁজ নেওয়া। চলে উদ্ধার কাজ। তবে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমানে ঠিক কতজন ছিলেন তার কোনও হিসেব মেলেনি। এখনও সেই খোঁজ চলছে। তবে সোমবার বিবিসি সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে থাকা চারজনের।

আরও পড়ুন: Sneha Debnath এর করুণ পরিণতি signature bridge ঘিরে উঠছে প্রশ্ন

খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ থেকে শুরু করে দমকলবাহিনী এবং চিকিৎসা কর্মীরা ছুটে যান দুর্ঘটনাস্থলে। এই বিমান দুর্ঘটনায় মর্মাহত স্থানীয় লেবার পার্টির এমপি ডেভিড বার্টেন স্যামসন তাঁর নিজস্ব এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সবরকমভাবে দুর্ঘটনাগ্রস্তদের পাশে আছি।’ এদিকে সাউথএন্ড বিমানবন্দর সূত্রে জানা গিয়েছিল, দুর্ঘটনার জেরে কমপক্ষে চারটি উড়ান বাতিল হয়েছে।

Southend Air Crash
Southend Air Crash

সোমবার চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও আহত কতজন হয়েছেন কিংবা বিমানে মতো কতজন উপস্থিত ছিলেন এখনও সেটা ঠিকভাবে বলতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরের অদূরে অবস্থিত রচফোর্ড হান্ড্রেড গল্ফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবও (Rochford Hundred Golf Club ও Westcliff Rugby Club) খালি করে দেওয়া হয়। এই মুহূর্তে সাউথেন্ড বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সমস্ত নির্ধারিত উড়ান বাতিল করা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস Flightradar24-র মাধ্যমে জানা গিয়েছে, বিমানটি ছিল একটি Beech B200 Super King Air, যা একটি মেডিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এটি পরিচালনা করছিল ডাচ সংস্থা Zeusch Aviation, যারা মূলত চিকিৎসা পরিবহন, অঙ্গ প্রতিস্থাপন ও প্রাইভেট চার্টার্ড ফ্লাইট পরিষেবা প্রদান করে।

Sahana Chakraborty

সাহানা চক্রবর্তী শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট ২০১৭ সালে জিওগ্রাফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ থেকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি পাশ করে “ফার্স্ট ইন ফার্স্ট ক্লাস” অর্জন করি। বিগত পাঁচ বছর ধরে উত্তরবঙ্গের জনপ্রিয় নিউজপেপারের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি ভালোবাসি খাবার নিয়ে লিখতে, রিসার্চ করতে। খবরে ভীষণ আগ্রহী। সফ্ট কপি লেখার উপর বিশেষ ঝোঁক রয়েছে। ইউনিভার্সিটিতে থাকাকালীন বহু অনুষ্ঠান হোস্টও করেছি, সেই থেকে পথচলা শুরু। লেখালেখি, খবর ঘাঁটাই আমার কাজ। বাকি সময়টুকু কাটাই পরিবারের সঙ্গে। উত্তরবঙ্গে থাকার সুবাদে ঘোরাফেরাও হয় বেশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Central Bank of India SO Recruitment 2026

Central Bank of India SO Recruitment 2026: ৩৫০টি স্পেশালিস্ট অফিসার পদে অনলাইন আবেদন চলছে। যোগ্যতা, বেতন ও নির্বাচন প্রক্রিয়া জানুন।

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে নতুন চাকরির সুযোগ | একাধিক শূন্য পদে সরাসরি নিয়োগ | আবেদন শেষ ফেব্রুয়ারি ২৮ তারিখে

AAI Consultant Recruitment 2026

AAI Consultant Recruitment 2026: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে পরামর্শদাতা নিয়োগের সুযোগ, মাসিক বেতন সর্বোচ্চ ১,৫০,০০০

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

Leave a Comment