আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Train Fare Hike from July 1: রেলের নতুন ভাড়া কাঠামো, এসি ও নন-এসি ট্রেনে কত টাকা বেশি দিতে হবে?

Published on: June 27, 2025
Train Fare Hike from July 1

Train Fare Hike from July 1: দেশের পরিবহন ব্যবস্থার মধ্যে সব থেকে রেলের ভাড়া সবচেয়ে কম। ১০, ২০ টাকার মধ্যে কয়েক কিলোমিটার আরামসে চলে যায় মানুষ। সব রম মানুষের জন্য সাশ্রয়ের ব্যবস্থা হলো রেল পরিবহনের ব্যবস্থা। তবে সম্প্রতি রেলের তরফ থেকে জানানো হয়, এবার রেলের ভাড়া বাড়তে (Train Fare Hike from July 1) চলেছে। তা শুনে অনেকের মাথায় হাত দেওয়ার অবস্থা। কিন্ত চিন্তার কারণ নেই, আজকের প্রতিবেদনে জেনে নিন, ঠিক কত বাড়াতে চলেছে, রেলের তরফ থেকে।

কত টাকা রেলের বাড়তে চলেছে (Train Fare Hike from July 1)?

নন এসি ও এসি মেল এক্সপ্রেস ট্রেনের কিলোমিটার পিছু ১ থেকে ২ পয়সা পর্যন্ত ভাড়া বাড়ছে, লোকাল ট্রেন ও মাসিক টিকিটের দাম পরিবর্তন নেই।

আগামী ১ জুলাই থেকে বদল আসছে ট্রেনের টিকিটের দামে। দীর্ঘদিন পরে ফের ভাড়া বাড়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এ সিদ্ধান্তের প্রভাব পড়বে মূলত দূরপাল্লার যাত্রীদের ওপর জানিয়েছে ,নন এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের কিলোমিটার প্রতি এক পয়সা এবং এসি কামরার প্রতি কিলোমিটারের দু পয়সা হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।(Train Fare Hike from July 1)

Train Fare Hike from July 1

রেল ভাড়া আপডেট (Train Fare Hike from July 1):

অর্থাৎ যদি কেউ ১০০০ কিলোমিটার যাত্রা করেন, তবে নন এসি মেল বা এক্সপ্রেস ট্রেনের তার টিকিটের ভাড়া বাড়বে ১০ টাকা। আর সেই একই দূরত্বে এসি কামরায় ভ্রমণের ক্ষেত্রে ২০ টাকা বেশি ভাড়া গুনতে হবে।

তবে শুধুমাত্র মেল ও এক্সপ্রেস ট্রেন নয়, দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যারা সফর করেন তাদের জন্য টিকিটের দামের কোন পরিবর্তন হচ্ছে না। কিন্তু ৫০০ কিলোমিটার এর বেশি যাত্রার ক্ষেত্রে কিলোমিটার প্রতি ০.৫ পয়সা করে বাড়ছে টিকিটের দাম। ফলে কেউ যদি এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রমণ করে তাদের অতিরিক্ত ৫ টাকা ভাড়া গুনতে হবে।(Train Fare Hike from July 1)

তবে স্বস্তির খবর একটাই- এখনই বাড়ছে না লোকাল ট্রেনের টিকিটের দাম। দেশের বহু কর্মজীবী মানুষ প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করে। তাদের স্বার্থে ,লোকাল ট্রেনের টিকিট ও মাসিক টিকিটের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর ফলে নিত্যযাত্রীদের পকেট ভারী হওয়ার আশঙ্কা নেই।

আরও পড়ুন: যোগ্যতার ভিত্তিতে পুনর্নিয়োগ চেয়ে SSC ভবন ঘেরাও চাকরি হারানো শিক্ষকদের

রেল আধিকারিকরা জানিয়েছেন ,এই সামান্য ভাড়া বৃদ্ধি ২০১৩ এবং ২০২০ সালের তুলনায় অনেকটাই কম। শেষবার ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল ২০২০ সালের ১ জানুয়ারি। তখন সাধারণ দূরপাল্লার ট্রেনের দ্বিতীয় শ্রেণীর ভাড়া কিলোমিটার প্রতি ১ পয়সা করে বেড়েছিল। মেল ও এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় শ্রেণীর টিকিটে বাড়তি ২ পয়সা, স্লিপার ক্লাসে ২ পয়সা এবং এসি ক্লাসের ৫ পয়সা করে বাড়ানো হয়েছিল ভাড়া।

তারও আগে ২০১৩ সালে এক ধাপে ব্যাপক হারে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল। তখন সাধারণ ট্রেনের দ্বিতীয় শ্রেণীর ভাড়া কিলোমিটার প্রতি ২ পয়সা মেল ও এক্সপ্রেসে ৪ পয়সা স্লিপার ক্লাসের ৬ পয়সা এবং এসি ক্লাসের ছ থেকে ১০ পয়সা পর্যন্ত বেড়েছিল। বিশেষ করে এসি টু টিয়ার বাদে অন্য সমস্ত এসি শ্রেণীতে প্রতি কিলোমিটারে ১০ পয়সা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছিল।

ভাড়া সামান্য বাড়লেও পরিষেবা হবে উন্নত, জানাল রেল (Train Fare Hike from July 1)

রেলের তরফে জানানো হয়েছে, এবারের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অত্যন্ত সংযমের সঙ্গে, যাতে নিত্যযাত্রীদের কোনো রকম সমস্যা না হয়। আধিকারিকদের বক্তব্য লোকাল ও মাসিক টিকিটের দাম না বাড়িয়ে সাধারণ মানুষের কথা ভেবেই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামান্য এই বাড়তি ভাড়া রেলের পরিষেবা আরো উন্নত করার লক্ষ্যে ব্যবহৃত হবে।(Train Fare Hike from July 1)

তবে প্রতিটি ক্ষেত্রে ভালো এবং খারাপ দিক অবশ্যই রয়েছে। তাই যাত্রীদের উপর এই ভাড়া বৃদ্ধি কী প্রভাব পড়তে চলেছে সেটাই আসন্ন দিনের দেখার বিষয়।

এই সামান্য বৃদ্ধির ফলে যাত্রীর ওপর খুব বেশি বোঝা পড়বে না বলে মনে করেছে রেল কর্তৃপক্ষ। তবুও দীর্ঘদিন পর টিকিটের দামে এই হেরফের কিছুটা অসন্তোষ দেখা দিতে পারে যাত্রীদের মধ্যে। তবে পরিষেবা উন্নয়নের প্রতিশ্রুতিতে রেল যাত্রীদের কাছে এই ভাড়া বৃদ্ধিকে যুক্তিযুক্ত বলে তুলে ধরতে চাইছে।

তবে যাই হোক, এই ভাড়া মূল্য বৃদ্ধির সমন্ধে, আপনার কী মতামত, জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, অন্যান্য খবরে চোখ রাখবেন। আপনাদের সাপোর্ট একান্ত কাম্য আপনাদের। দেখা হচ্ছে অন্য কোন খবরে।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment