আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Uttarakhand Cloudburst 2025: উত্তরাখন্ডে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ধ্বংস ধারালি গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি

Published on: August 7, 2025
Uttarakhand cloudburst 2025

Uttarakhand cloudburst 2025: ভারতের হিমালয়ান রাজ্য উত্তরাখন্ডে ফের দেখা দিল প্রাকৃতিক বিপর্যয়ের বিভীষিকা। মঙ্গলবার ভয়াবহ মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে ধসে পড়ে একটি সম্পূর্ণ গ্রাম। যার জেরে এখনো পর্যন্ত কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি কারণ আবহাওয়া বিভাগ আগামী কয়েক দিন পশ্চিম হিমালয় অঞ্চলে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ঘটনাটি ঘটে, উত্তর কাশির হরসিলে এর কাছে ধারালি গ্রামে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষীরগাড এলাকায় হঠাৎ করে একটি বিশাল ধস নামে এর ফলে কাদামাটি ও জলের প্রবল ধারালি গ্রামটিকে একেবারে ভাসিয়ে নিয়ে যায়। এক্স এ একটি পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানায় তারা দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং ঘটনার স্থলে পৌঁছে তল্লাশি ও সাহায্যের কাজ শুরু করে(Uttarakhand cloudburst)।

উত্তরাখন্ড একটি ভূমিকম্প প্রবণ এবং পরিবেশ গঠিতভাবে অতি সংবেদনশীল অঞ্চল। বর্ষার মরশুমে এখানে চরম আবহাওয়ার ঘটনা ঘন ঘন ঘটে থাকে। আগে তুলনায় এখন মেঘ ভাঙ্গা বৃষ্টি আরও বেশি ঘন ও তীব্র হয়েছে। যার পেছনে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন ।এর সঙ্গে যুক্ত হয়েছে পাহাড়ি ঢালের আকস্মিকতা, অপরিকল্পিত নির্মাণ ও বৃক্ষচ্ছেদন যা এসব অঞ্চলে বৃষ্টি হলেই তার মুহূর্তের ধস ও আকস্মিক বন্যার রূপ নেয়।

আরও পড়ুন: মুদ্রানীতিতে রেপো রেট অপরিবর্তিত জিডিপি প্রবৃত্তির পূর্বাভাস 6.5% ট্রাম্পের সমালোচনার জবাব দিল RBI

টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের একাধিক জেলায় 24 ঘন্টায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী সাত দিনও এমন আবহাওয়া বজায় থাকবে বলবে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্স একটি পোস্টে লিখেন,” উত্তর কাশির ধারালি অঞ্চলে মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে ঘটে যাওয়া বিপর্যয়ের খবর অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগ জনক। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং উদ্ধার কাজে সর্বশক্তি নিয়োজিত করা হয়েছে।”

এই ঘটনাটি স্মরণ করিয়ে দেয় গত বছরের কেরালার দুর্ভাগ্যজনক বন্যার কথা। যেখানে অস্বাভাবিকভাবে ভারী বর্ষণের ফলে ১৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। পরিবেশবিদরা তখনও বলেছিলেন, শুধু বৃষ্টির তীব্রতাই নয় সেই সঙ্গে অবৈধ নির্মাণ ও দুর্বল অবকাঠামো এই বিপর্যয়ের মাত্রা কে আরো বাড়িয়ে দিয়েছিল। এমন ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে অগ্রাহ্য করা ও পরিবেশগত সতর্কতা উপেক্ষা করা কতটা বিপদজনক।(Uttarakhand cloudburst)

ভারতের কৃষি ক্ষেত্রেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্তও বর্ষা মৌসুমে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত গড়ের এর চেয়ে বেশি হবে। ইতিমধ্যে 5 আগস্ট পর্যন্ত দেশের মোট বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৩% বেশি হয়েছে। এতে বিশ্বের অন্যতম প্রধান চাল,গম ,আখ উৎপাদনকারী দেশের কৃষি অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে।

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত এলাকা গুলিতে উদ্ধার ও পুনর্গঠনের কাজ চললেও এই ঘটনা আবারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে জলবায়ু পরিবর্তন অপরিকল্পিত নগরায়ন এবং পরিবেশের প্রতি অবহেলা একসঙ্গে ভয়ঙ্কর বিপদের জন্ম দেয় ।পরিস্থিতি মোকাবিলায় এখনো দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা প্রয়োজন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment