আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Vidyasagar University Assistant Professor Recruitment 2025: কোন বিষয়ে শিক্ষক নেওয়া হবে, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও শেষ তারিখ জানুন

Published on: November 9, 2025
Vidyasagar University Assistant Professor Recruitment 2025

Vidyasagar University Assistant Professor Recruitment 2025: পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন সুযোগ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক বিষয়ে চুক্তিভিত্তিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয় নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি এখন আগ্রহী প্রার্থীদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, এই নিয়োগ সম্পন্ন চুক্তিভিত্তিক। শূন্য পদের সংখ্যা বা বেতনের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয়। তবে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের Population, Health এবং Development সংক্রান্ত বিষয় পড়াতে হবে। অর্থাৎ যারা পপুলেশন স্টাডিজ, জনস্বাস্থ্য, ডেভেলপমেন্ট, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ তাদের জন্য এটি বড় সুযোগ।

কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন

যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের যেকোনো একটি বা একাধিক বিষয়ের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নূন্যতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে নিম্নলিখিত বিষয়গুলির যেকোনো একটি পড়ে থাকতে হবে।

  • পপুলেশন স্টাডিজ
  • ভূগোল
  • ডেমোগ্রাফি
  • জনস্বাস্থ্য
  • সমাজবিদ্যা
  • অর্থনীতি
  • ইতিহাস
  • মানববিদ্যা
  • পাবলিক পলিসি
  • অথবা এইসব বিষয়ের সঙ্গে সম্পর্কিত অনুরূপ ক্ষেত্র

আবেদন পদ্ধতি

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করে আবেদন করতে হবে। ফরম পূরণ করে তা নির্দিষ্ট ঠিকানাই পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে-

  • শিক্ষাগত যোগ্যতার নথি
  • পরিচয় পত্র
  • অভিজ্ঞতার সার্টিফিকেট
  • অন্য কোন প্রয়োজনীয় নথি

আবেদনের শেষ তারিখ

বিজ্ঞপ্তি অনুসারে, ১৩ ই নভেম্বর আবেদনের শেষ তারিখ। নির্দিষ্ট সময়ের পর প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন জমা দেওয়ার জন্য পরামর্শ রইল।

আরও পড়ুন: লোকাল ব্যাংক অফিসার পদে ৭৫০ নিয়োগ, অনলাইন আবেদন শুরু

নিয়োগের গুরুত্ব

পশ্চিম মেদিনীপুর অঞ্চলের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বহু বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গবেষক ও শিক্ষক আকর্ষণ করে আসছে। বিশেষত স্বাস্থ্য সম্পর্কিত উন্নয়ন মূলক বিষয়গুলিতে দক্ষ শিক্ষকের প্রয়োজন বাড়ছে। বর্তমান সমাজ ব্যবস্থায় পপুলেশন স্টাডিজ জনস্বাস্থ্য ও ডেভেল পমেন্ট স্টাডিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব বিষয়ে যোগ্য শিক্ষক নিয়োগ বিশ্ববিদ্যালয় শিক্ষার মান বৃদ্ধিতে সাহায্য করবে।

নিয়োগ বিষয়ে শূন্য পদ বেতন কাঠামো চুক্তির মেয়াদ এবং অন্যান্য শর্তাবলির সম্পূর্ণ তথ্য ও মূল বিজ্ঞপ্তিতেই পাওয়া যাবে। যারা আবেদন করতে চান, তাদেরকে বিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment