আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

ভোটাধিকার মৌলিক নয়, আইনি অধিকার সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়

Published on: April 14, 2026

ভারতের গণতান্ত্রিক কাঠামোয় ভোটাধিকার কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সাম্প্রতিক এক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার মৌলিক অধিকার নয়, বরং এটি সম্পূর্ণরূপে আইনি বাস স্ট্যাটুটরি অধিকার। অর্থাৎ এই অধিকার সংবিধানের মৌলিক অধিকারের অংশ নয় বরং সংসদ বা আইনসভা যেভাবে আইন প্রণয়ন করবে তার ওপরে এই অধিকার নির্ভরশীল।

এই পর্যবেক্ষণে আসে রাজস্থানের একটি মামলার শুনানিতে। মামলাটি মূলত জেলা দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির নির্বাচনের নিয়মাবলী সংক্রান্ত। সেখানে প্রার্থীদের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত আরোপ করা হয়েছিল যেমন নির্দিষ্ট পরিমাণ দুধ সরবরাহ এবং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ। রাজস্থান হাইকোর্টের শর্তগুলিকে বাতিল করেছিল যুক্তি দিয়ে যে এগুলি মৌলিক অধিকারের পরিপন্থী। কিন্তু সুপ্রিম কোর্টের রায় খারিজ করে দেয়

সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্মা ও আর মহাদেবনের বিন স্পষ্টভাবে জানিয়ে দেয়,“ভোটাধিকার কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার কোনোটিই মৌলিক অধিকার নয়। এই অধিকার গুলি সম্পন্নরূপে আইনের দ্বারা সৃষ্ট এবং আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হতে পারে।”

আদালত আরো ব্যাখ্যা করেছে ভোট দেওয়া এবং নির্বাচনে দাঁড়ানো এই দুই অধিকার এক নয়। ভোট দেওয়ার অধিকার একজন নাগরিককে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়। অন্যদিকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একটি আলাদা এবং অতিরিক্ত অধিকার যা বিভিন্ন যোগ্যতা অযোগ্যতা এবং শর্তের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে।।

এই রাইট সুপ্রিম কোর্ট পূর্ববর্তী দেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নজির ও উল্লেখ করে। আদালত জানাই দীর্ঘদিন ধরে এই বিষয়ে প্রতিষ্ঠিত যে ভোটাধিকার *স্ট্যাটুটরি রাইট” অর্থাৎ এটি শুধুমাত্র তখনই প্রযোজ্য যতক্ষণ সংশ্লিষ্ট আইন না অনুমোদন করে।

একই সঙ্গে আদালত হাইকোর্টের পর্যবেক্ষণকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে। সুপ্রিম কোর্টের মতে হাইকোর্ট ভুল ভাবে ভোটাধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কে এক করে দেখছিল। বাস্তবে প্রার্থীতার ওপর আরোপিত নিয়মাবলী ভোটদানের অধিকার কোন বাধা সৃষ্টি করে না। তা এ ধরনের শর্ত আরব আইন সংগত এবং সংবিধান বিরোধী নয়।

এই রায়ের ফলে পরিষ্কার হলো যে নির্বাচন সংক্রান্ত অধিকার গুলি পুরোপুরি আইনের আওতাধীন এবং প্রয়োজন অনুযায়ী সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে এর অর্থ এই নয় যে এই অধিকারগুলোর গুরুত্ব কমে যায় গণতন্ত্রে ভোটাধিকার এখনো নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার। যদিও তা মৌলিক অধিকার নয়।

সব মিলি সুপ্রিম কোর্টের রায় ভারতের নির্বাচনী ব্যবস্থার আইনি কাঠামোকে আরো স্পষ্ট করেছে এবং ভবিষ্যতে এই ধরনের বিতর্কে গুরুত্বপূর্ণ দিশা দেখাবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment