আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

IIT Kharagpur Project Associate Recruitment: আইআইটি খড়্গপুরে প্রজেক্ট এসোসিয়েট নিয়োগ| আবেদন পদ্ধতির যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্য

Published on: December 26, 2025
IIT Kharagpur Project Associate Recruitment

IIT Kharagpur Project Associate Recruitment: দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুরে ফের একবার চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। গবেষণা ও প্রকল্প ভিত্তিক কাজে আগ্রহী প্রার্থীদের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য এই নিয়োগ হলেও, ভবিষ্যতে গবেষণা বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে।

পদের নাম

আইআইটি খড়্গপুরে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে একাধিক শূন্য পদ পূরণ করা হবে। এই পথটি মূলত একটি গবেষণা ভিত্তিক প্রকল্পের সঙ্গে যুক্ত। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট প্রকল্পের অধীনে কাজ করতে হবে এবং গবেষণা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে-

  • বিজ্ঞান/ ইঞ্জিনিয়ারিং/ প্রযুক্তির শাখা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে দক্ষতা গবেষণার অভিজ্ঞতা বা সংশ্লিষ্ট সপ্তাহের জ্ঞানের প্রয়োজন হতে পারে প্রকল্প ভেদে যোগ্যতার শর্ত সামান্য পরিবর্তিত হতে পারে।

বয়স সীমা

আবেদনকারীর সর্বোচ্চ বয়স সাধারনত 35 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন কাঠামো

প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ২৫ হাজার থেকে ৩১ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেতে পারেন। প্রাচীর শিক্ষাগত যোগ্যতা পূর্ব অভিজ্ঞতা ও প্রকল্পের ধরন অনুযায়ী বেতনের অংক নির্ধারিত হবে।

বিষয়বিস্তারিত তথ্য
প্রতিষ্ঠানইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), খড়্গপুর
পদের নামপ্রজেক্ট অ্যাসোসিয়েট
কাজের ধরনগবেষণা ও প্রকল্প ভিত্তিক
শিক্ষাগত যোগ্যতাবিজ্ঞান / ইঞ্জিনিয়ারিং / প্রযুক্তিতে স্নাতক বা স্নাতকোত্তর
বয়স সীমাসর্বোচ্চ ৩৫ বছর (সংরক্ষিতদের ছাড় প্রযোজ্য)
মাসিক বেতন₹২৫,০০০ – ₹৩১,০০০
চাকরির মেয়াদ১ বছর বা প্রকল্প শেষ হওয়া পর্যন্ত
নিয়োগ প্রক্রিয়াআবেদন যাচাই + ইন্টারভিউ / লিখিত পরীক্ষা
আবেদন পদ্ধতিঅনলাইনে (IIT Kharagpur অফিসিয়াল ওয়েবসাইট)
আবেদন নথিCV, শিক্ষাগত সার্টিফিকেট, পরিচয়পত্র, অভিজ্ঞতার প্রমাণ
চাকরির সুবিধাPhD, উচ্চ শিক্ষা ও গবেষণা ক্যারিয়ারে সহায়ক

চাকরির মেয়াদ

এই নিয়োগটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক। সাধারণত প্রকল্পের মেয়াদ এক বছর বা প্রকল্প শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। কাজের মান ও প্রকল্পের প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময় প্রার্থীদের নিম্নলিখিত নথি আপলোড করতে হতে পারে-

  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট
  • জীবনপঞ্জি
  • পরিচয় পত্র
  • অভিজ্ঞতার শংসাপত্র

নিয়োগ প্রক্রিয়া

আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ বা অনলাইনে সাক্ষাৎকারের জন্য দেখা হতে পারে। কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষার নেওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত নির্বাচন সম্পূর্ণভাবে আইআইটি খড়্গপুরে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে।

আরও পড়ুন: কলকাতায় এনটিপিসি লিমিটেডে অ্যাসোসিয়েট পদে চাকরি জানুন সম্পূর্ণ তথ্য

কেন এই সুযোগ গুরুত্বপূর্ণ?

আইআইটি খড়্গপুরে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে

  • পিএইচডি বা উচ্চ শিক্ষা
  • গবেষণামূলক পেশা আমি
  • বড়সংস্থাই চাকরির ক্ষেত্রে একটি বড় প্লাস পয়েন্ট হিসেবে গণ্য হবে। গবেষণায় আগ্রহী তরুণ তরুণীদের জন্য এই পদ নিঃসন্দেহে একটি দারুন সুযোগ।

যারা গবেষণা ও প্রযুক্তিভিত্তিক কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য আইআইটি খড়্গপুরের প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এই সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দেয়া হচ্ছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
Online Apply Apply Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.iitkgp.ac.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment